পুবের কলম প্রতিবেদক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর আগে শেষবার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন প্রায় প্রায় ছ’মাস আগে। এবার ফের যেতে পারেন তিনি। জানা গিয়েছে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে উত্তরে যেতে পারেন তৃণমূলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
প্রশাসন সূত্রে খবর, আগামী ৬ ডিসেম্বর থেকে চার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে থাকতে পারেন।
দু’দিন তিনি কার্শিয়াং শহরে ব্যক্তিগত একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ৮ ডিসেম্বর কার্শিয়াঙেই একটি স্কুলের মাঠে সরকারি পরিষেবা প্রদানকারী অনুষ্ঠান হবে। সেখান থেকে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের বিভিন্ন ব্লকের উপভোক্তাদের সরকারি সুযোগ-সুবিধা বিলি করতে পারেন মমতা। তিস্তা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কালিম্পং জেলার কয়েকটি এলাকার জন্য কোনও ঘোষণা করতে পারেন বলেও খবর।আরও পড়ুন:
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাঁর সরকারি এবং একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে এখনও নবান্ন বা মুখ্যমন্ত্রীর অফিস থেকে বিস্তারিত কিছুই প্রকাশ্যে আসেনি।আরও পড়ুন:
প্রসঙ্গত, গত জুন মাসে শেষবার মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গে যান। অনেকেই মনে করছেন, সামনেই লোকসভা ভোট। তার আগে মমতার উত্তরবঙ্গ সফর নতুন করে বার্তা দিতে পারে।