পুবের কলম, ওয়েবডেস্ক: : অসুস্থ শরীর। মাঝে মধ্যে হাতের অঙ্গভঙ্গির পরিবর্তন। দৃষ্টি কোনও সময় স্থীর, আবার কোনও সময় উদাসীন চাহনি। এইভাবেই দীর্ঘক্ষণ সংসদে হুইল চেয়ারে বসে থাকতে হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিংকে। দিল্লি অধ্যাদেশ বিল পাসের বিরোধিতায় দলের নির্দেশে সংসদে আসতে হয় ৯০ বছরের এই বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বকে।
আরও পড়ুন:
বিজেপি শাসিত এনডিএ জোট দিল্লি অধ্যাদেশ বিল পাস নিয়ে বদ্ধ পরিকর ছিল। রাজ্যসভায় এই বিল পাস রুখতে তাই সাংসদদের পাশে পেতে চেয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া। কংগ্রেস ও আম আদমি পার্টির তরফে হুইপ জারি করা হয়। সেই দলের নির্দেশ মেনেই শারীরিক অসুস্থতা নিয়ে সোমবার সংসদে হাজির হতে হয় মনমোহন সিংকে।
আরও পড়ুন:
সোমবার দিল্লি অধ্যাদেশ বিল রাজ্যসভায় পাস হয়।
ভোটাভুটিতে বিলের সমর্থনে ১৩১টি ভোট পড়ে, বিলের বিরোধিতা করে ভোট দেন ১০২ জন সাংসদ। সংসদে অশক্ত শরীরে মনমোহন সিংয়ের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে বিরোধী দলনেতারা প্রাক্তন প্রধানমন্ত্রী আসায় ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে ৯০ বছরের এই বর্ষীয়ান নেতাকে জোর করে সংসদে ডেকে পাঠানো নিয়ে কংগ্রেসের তীব্র নিন্দা করেছে বিজেপি। আম আদমি পার্টি সাংসদ রাঘব চাড্ডা অবশ্য ট্যুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ধন্যবাদ জানান।