০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোট শুরু হতে  না হতেই উত্তপ্ত একাধিক জেলা

পুবের কলম, ওয়েবডেস্ক:   ভোট শুরু হতে না হতেই উত্তপ্ত একাধিক জেলা। গ্রাউণ্ড জিরোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস।

  • কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শুরু হল। ব্যারাকপুর ব্লক এক এর পানপুর মাখনলাল ফ্রি প্রাইমারি স্কুলে। সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। নির্বিঘ্নে শুরু হল ভোটগ্রহণপর্ব

  • ভোট শুরু হতে না হতেই বাঁকুড়ার সোনামুখীতে উত্তেজনা, আহত ১৬ জন

  • জ্যাংরা, উত্তর ২৪ পরগনার রেজিনগরে উত্তেজনা

  • দিনহাটা ১ নম্বর ব্লকে বুথে আগুন। ভোটে আগেই বুথ তছনছ, নথিপত্রে আগুন। আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

  • মুর্শিদাবাদের সামশেরগঞ্জে রাতভর বোমাবাজি। তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর।

  • ভোটের সকালেও উত্তপ্ত ভাঙড়। তৃণমূল-আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ। তীব্র উত্তেজনা।

  • রামপুরহাট বগটুই গ্রামে ভোট দেওয়ার জন্য লম্বা লাইন। বগটুই গ্রামে অগ্নিকান্ডে স্বজন হারা লাইন দিয়েছে। যাতে কোনো অশান্তি না হয় তারজন্য চারজন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

  • নন্দীগ্রাম এক নম্বর ব্লকের নন্দনায়েকবাড় বুথে ভোট দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বুথে ভোট দিতে যাবেন শুভেন্দু।

  • সকাল থেকেই ভোটগ্রহণ শুরু বীরভূমে। শনিবার সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে লম্বা লাইন পড়তে দেখা যায় কড়িধ্যা, আলুন্দা-সহ জেলার একাধিক জায়গায়। সকাল থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব।

  • দিনহাটায় আক্রান্ত সিপিআইএম প্রার্থী ৷ বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ ৷ প্রার্থীর মা-কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ তবে হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷

  • তুফানগঞ্জে খুন তৃণমূল কর্মী ৷ বুথ ক্যাম্পে কাজ করার সময় হামলার অভিযোগ ৷ হামলায় নিহত তৃণমূল কর্মী গণেশ সরকার ৷ তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷

  •  বীরভূমের রামপুরহাট ২ নম্বর ব্লকের হাঁসন ১ অঞ্চলের সন্তোষপুর হাইস্কুলে বুথ জ্যাম করে ছাপ্পা চলছে। বিরোধী দলের এজেন্ট কে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

  •  হাওড়া কান্দুয়া মহাকালী বিদ্যালয় সকাল সাতটায় শুরু হল ভোটগ্রহণ

  •  মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জিশারদ টোলা এলাকায় ব্যাপক বোমাবাজি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

  • হাওড়ার সাঁকরাইল ব্লকের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েত। পোদরা জিএসএফপি বিদ‍্যালয়ে বুথ নং ১০৫, ১০৫এ, ১০৬ এবং ১০৭এ ঠিক সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। নির্বিঘ্নে ভোটগ্রহণ শুরু হলেও চোখে পড়ছে না কোনও কেন্দ্রীয় বাহিনী।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বারুদের স্তূপে পশ্চিম এশিয়া, জর্ডনের রাজাকে ফোন উদ্বিগ্ন মোদির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোট শুরু হতে  না হতেই উত্তপ্ত একাধিক জেলা

আপডেট : ৮ জুলাই ২০২৩, শনিবার