পুবের কলম,ওয়েবডেস্ক: ঝোলায় পিএইচডির ডিগ্রি। তারপরেও বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করেন পঞ্জাবের এক অধ্যাপক। নাম সন্দীপ সিং। বয়স ৩৯।
জানা গেছে, সন্দীপ সিং-এর ঝুলিতে পিএইচডি ছাড়াও চার চারটি ডিগ্রি রয়েছে।আরও পড়ুন:
পাঞ্জাবি, সাংবাদিকতা এবং রাষ্ট্রবিজ্ঞান–সহ চারটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। আইনশাস্ত্রেই পিএইচডি করেছেন সন্দীপ। পাতিয়ালায় পঞ্জাবি বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচারার হিসেবেও কাজ করেছেন তিনি।
আইন বিভাগেই ১১ বছর চুক্তিভিত্তিক অধ্যাপক থেকেছেন। তারপরেও থেমে থাকেনি সন্দীপ। এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি পঞ্জাবে শাকসবজি বিক্রি করেন।আরও পড়ুন:
সন্দীপের দাবি, চাকরিজীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। বিশ্ববিদ্যালয়ে একদিন না গেলে বা কিছুটা দেরিতে গেলে বেতন কেটে নিত। সেকারণেই চাকরি ছেড়ে ব্যবসায় পা রাখা। সন্দীপের সবজির ভ্যানে একটি বোর্ড লাগানো আছে। তাতে লেখা ‘পিএইচডি সবজিওয়ালা।’
আরও পড়ুন:
সন্দীপ জানিয়েছেন সবজি বিক্রি করে সে এখন বেশি ইনকাম করেন। তাঁর ইচ্ছে, আগামীদিনে নিজের টাকায় একটি টিউশন সেন্টার খোলার।