পুবের কলম প্রতিবেদক: বার্সেলোনা ক্লাবের ইতিহাসে অন্যতম সফল ফুটবলারের নাম লিওনেল মেসি। ধারাবাহিকভাবে নজরকাড়া ফুটবল খেলে স্পেনের এই ক্লাবটিকে সব ধরণের সাফল্য এনে দিয়েছিলেন তিনি। তবে ২০২১ সালে বুকে একরাশ অভিমান নিয়েই নিজের ভালোবাসার ক্লাবটিকে ছেড়েছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা। তারপর পাড়ি জমান প্যারিস সেইন্ট জার্মেইনে। কথা ছিল পিএসজির সঙ্গে তার চুক্তি শেষ হলে তিনি আবারও কাতালান ক্লাবটিতে ফিরবেন।
বাস্তবে অবশ্য তেমনটা ঘটেনি। প্যারিস থেকে মেসি পাড়ি জমান ইন্টার মিয়ামিতে। সেই থেকে নিজের দীর্ঘদিনের ঠিকানায় আর পা ফেলেননি মেসি। তবে এবার ফিরতে চলেছেন তিনি নিজের পুরানো ঠিকানায়। বার্সেলোনায় ফিরছেন মেসি। ক্লাবের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে মাদ্রিদে আসছেন মিয়ামি তারকা। যেখানে ন্যু ক্যাম্পের ক্লাবটিতে খেলা অনেক রথি-মহারথিরা হাজির থাকবেন। সেই উৎসবে যোগ দিতে মেসিকে আমন্ত্রণ জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। আগামী ২৯ নভেম্বর বার্সেলোনার লিসেও গ্র্যান্ড থিয়েটারে সেই মিলনমেলা অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, পুরোনো তীক্ততা ভুলে লাপোর্তা ব্যক্তিগতভাবে মেসিকে ১২৫তম বর্ষপূর্তির আমন্ত্রণ জানিয়েছেন। শোনা যাচ্ছে, সেদিন সেখানে একসঙ্গে দেখা যেতে পারে বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্ডেজ, আন্দ্রে ইনিয়েস্তা, পেপ গার্দিওলার মতো রথি-মহারথিরা।বার্সেলোনায় ফিরছেন মেসি
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৫
আরও খবর
অসমে স্কুলের টিফিনে গোমাংস বিতর্ক, পুলিশের পদক্ষেপের নিন্দায় সরব কংগ্রেস সাংসদ
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
রাস্তায় বাড়বে সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের
রাস্তায় বাড়বে সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
তৃণমূল কি কংগ্রেসে মিশতে চলেছে? সনিয়া-মমতা বৈঠক ঘিরে জল্পনা, মুখে অস্বীকার দুই শিবিরের
তৃণমূল কি কংগ্রেসে মিশতে চলেছে? সনিয়া-মমতা বৈঠক ঘিরে জল্পনা, মুখে অস্বীকার দুই শিবিরের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ