পুবের কলম প্রতিবেদক: দেশের মধ্যে দ্বিতীয় শহর হয়ে উঠতে চলেছে কলকাতা যেখানে চালক ছাড়াই মাটির নীচে বা ওপরে চলবে মেট্রো রেল। এখন দেশের মধ্যে একমাত্র দিল্লিতেই রয়েছে এই প্রযুক্তি। সেখানে পিং লাইন যা মজলিশ পার্ক থেকে শিববিহার এবং যা পশ্চিম জনকপুরী থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত চলাচল করে সেই দুই লাইনে এই প্রযুক্তি রয়েছে।
আরও পড়ুন:
এবার সেই একই প্রযুক্তি আসছে কলকাতাব ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও। এই প্রযুক্তি বসে গেলে কলকাতার পাতাল পথে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো রেল। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চালু ইস্ট-ওয়েস্ট ’র রুটে মানববিহীন মেট্রো রেকের বাণিজ্যিক দৌড় শুরু হবে চলতি বছর থেকেই। আগামী দিনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ গোটা পথেই চলাচল করবে বিনা চালকের মেট্রো।