আইভি আদক, হাওড়া: টাকার  পাহাড় হাওড়ায়। যত সময় এগোচ্ছে তত বাড়ছে  অঙ্ক।  পান্ডে ভাইদের খোঁজে চলছে তল্লাশি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং শিবপুর আবাসনের গ্যারেজ ও হাওড়ার মন্দিরতলার ফ্ল্যাট মিলিয়ে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ২৮ কোটি টাকা ! হতবাক প্রতিবেশীরাও।

মন্দিরতলার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদে ৫ কোটি ৯৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

হাওড়ায় রেইড চালিয়ে শৈলেশ পান্ডের আরেকটি ফ্ল্যাট থেকে নগদ ৬ কোটি টাকারও বেশি অর্থ উদ্ধার হয়েছে। ৩৫, অপ্রকাশ মুখার্জি লেনের শৈলেশ পান্ডের শিবপুর মন্দিরতলার ফ্ল্যাটে রেইড হয়। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী ভাবিয়ে তুলেছে তদন্তকারীদেরও।

একনজরে হাওড়ায় এখনো পর্যন্ত পাওয়া তথ্যঃ

⏺️ শিবপুরের আবাসনের গ্যারেজে রাখা গাড়ি থেকে উদ্ধার প্রায় ২ কোটি ২০ লক্ষ নগদ টাকা।

উদ্ধার সোনা ও হীরের গয়না।

⏺️ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ কোটি টাকার হদিস।

⏺️ শিবপুর মন্দিরতলায় ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ প্রায় ৫ কোটি ৯৫ লক্ষ টাকা।

⏺️ উদ্ধার হয়েছে প্রচুর নথিপত্র।

⏺️ বক্সখাটের মধ্যেও রাখা ছিল টাকা।