পুবের কলম ওয়েবডেস্কঃ বয়স মাত্র ৯ বছর,তাতেই বিশ্বের কনিষ্ঠতম ধনকুবেরের তালিকায় নাম উঠেছে মুহম্মদ আওয়াল মুস্তাফার।গোটা দুনিয়া তাকে চেনে মোমফা জুনিয়র নামেই।মাত্র ৯ বছর বয়সে মুস্তাফার নিজস্ব গ্যারাজে রয়েছে ল্যাম্বারগিনি থেকে শুরু করে বেন্টলির মত বিশ্বের সবচেয়ে বিলাসবহুল সমস্ত গাড়ি।এখানেই শেষ নয় মোমফা বিশ্বের যেকোন দেশে উড়ে যায় নিজস্ব জেটে।

মাত্র ৬বছর বয়সে তার বাবা ইসলামিয়া মুস্তাফা মোমফা জুনিয়রকে উপহার দেন একটি বিলাসবহুল প্রাসাদ।বিশ্বের কনিষ্ঠতম ধনকুবেরের মুহম্মদ আওয়াল মুস্তাফা,সম্পত্তির পরিমাণ জানলে চোখ উঠবে কপালে

বিশ্বের কনিষ্ঠতম ধনকুবেরের মুহম্মদ আওয়াল মুস্তাফা,সম্পত্তির পরিমাণ জানলে চোখ উঠবে কপালে

নাইজেরিয়ায় অত্যন্ত জনপ্রিয় মুহম্মদ আওয়াল মুস্তাফার বাবা ইসলামিয়া মুস্তাফা। মোমফার নিজস্ব ইন্সটাগ্রাম পেজ রয়েছে। যেখানে নিয়মিত আপলোড করা হয় মোমফা জুনিয়রের বিলাসবহুল জীবনের ছবি।লাগোস ব্যুরো ডি চেঞ্জ তাদের একটি  রিপোর্টে তার মোট সম্পদের পরিমাণ জানিয়েছে ১৫ মিলিয়ন মার্কিন ডলার, তবে  স্পষ্ট নয় মোমফা কি ভাবে এই বিপুল সম্পদের উত্তরাধিকারি হল এই বয়সেই।