বিশেষ প্রতিবেদন: প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ হল জাপান। বিগত কয়েক দশকে মুসলিম পর্যটকদের প্রতি দেশটির আতিথেয়তা ও সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে। এ কারণে মুসলিম-বান্ধব পর্যটনের দেশ হিসাবে বহু দেশের চেয়ে জাপানের নাম আগে রয়েছে। মুসলিমদের প্রতি জাপানিদের ভালোবাসার বহি:প্রকাশ ঘটেছে বেশকিছু কাজের মাধ্যমে।
আরও পড়ুন:
সম্প্রতি দেখা গিয়েছে, জাপানে কোনও মুসলিম ভ্রমণার্থী গেলেই তাঁর জন্য বিশেষ ব্যবস্থা করে রাখছে হোটেল কর্তৃপক্ষ। বিশেষ করে রমযান মাসে মুসলিমদের কথা চিন্তা করে সবরকমের ব্যবস্থা রাখা হয়েছে। কোনও মুসলিম অতিথি হোটেলে এলেই তাঁকে রোযা-নামাযের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে হোটেলের তরফে সেই মুসলিম ব্যক্তিকে দেওয়া হচ্ছে পবিত্র কুরআনের একটি কপিও।
মুসলিমরা জাপান ঘোরার পাশাপাশি যাতে তাঁদের ধর্মীয় চর্চাটিও চালিয়ে যেতে পারেন সেই ব্যবস্থা করছে হোটেল কর্তৃপক্ষ।আরও পড়ুন:
নিজের দেশ থেকে হাজার হাজার মাইল দুরে থেকেও জাপানের কোনও এক হোটেলের রুমে কুরআন পেয়ে মুসলিমরা শান্তি অনুভব করছেন। এরই পাশাপশি মুসলিম ভ্রমণার্থীদের হোটেলের তরফে দেওয়া হচ্ছে একটি জায়নামায। এই প্রার্থনার কার্পেট বা চাদরকে মুসলিমদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ বলা যায়।
এখানেই শেষ নয়। মুসলিম ভ্রমণার্থীরা যাতে নামাযের সঠিক দিক চিনতে পারেন ও নিরাপদে দেশ ঘুরে দেখতে পারেন তার জন্য একটি কম্পাসও দিচ্ছে হোটেল। এর সঙ্গে দেওয়া হচ্ছে একটি ম্যাপ যাতে পার্শ্ববর্তী মসজিদের ঠিকানাসহ সবকিছু লেখা রয়েছে। এভাবে জাপান ভ্রমণকারী মুসলিমরা সহজেই নামাযের জন্য মসজিদে যেতে পারছেন।আরও পড়ুন:
মুসলিম ভ্রমণকারীদের সম্মানিত করার জন্য জাপানের এই ছোট অথচ অর্থপূর্ণ কাজগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু মুসলিম নন, যেকোনও ধর্মের মানুষেদর প্রতি জাপানের শ্রদ্ধা একইরকম। বর্তমান বিশ্বে যেখানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্ম মিলেমিশে যাচ্ছে সেখানে জাপানের এই বন্ধুত্বপূর্ণ ভূমিকা সত্যিই আনন্দদায়ক।
আরও পড়ুন: