https://twitter.com/narendramodi/status/1524229192212426752?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1524229192212426752%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Findia%2Fnews%2Fprime-minister-narendra-modi-greeted-the-nation-on-national-technology-day-121033.html
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের বিজ্ঞান- প্রযুক্তির ইতিহাসে ১১ মে দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯৯৮ সালের এই দিনেই রাজস্থানের পোখরানে সফলভাবে পরমাণু বোমা পরীক্ষা করে ভারত। তারপর থেকেই ১১ মে দিনটিকে 'জাতীয় প্রযুক্তি দিবস' (National Technology Day) হিসেবে পালন হয়ে আসছে।
এইদিন ইতিহাস সৃষ্টি করেছিলেন ভারতীয় বিজ্ঞানীরা। জাতীয় প্রযুক্তি দিবসে ভারতীয় বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দিন প্রধানমন্ত্রী ট্যুইট করে যেমন ভারতীয় বিজ্ঞানীদের শ্রদ্ধা জানিয়েছেন তেমনই বিনম্র চিত্তে স্মরণ করেছেন এই কর্মাকান্ডের যিনি পুরোধা পুরুষ, সেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে।আরও পড়ুন:
ট্যুইটে তিনি লেখেন, "আজ, জাতীয় প্রযুক্তি দিবসে, আমরা আমাদের বিজ্ঞানীদের এবং তাঁদের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা ১৯৯৮ সালে সফল পোখরান পরীক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন।
আমরা গর্বের সঙ্গে স্মরণ করি অটলজির অনুকরণীয় নেতৃত্বকে, যিনি অসামান্য রাজনৈতিক সাহস এবং রাষ্ট্রনায়কত্ব দেখিয়েছিলেন।"আরও পড়ুন:
উল্লেখ্য পোখরানে পরমাণু পরীক্ষা সফল হতেই ভারতকে পরমাণু শক্তিধর দেশ বলে ঘোষণা প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। প্রথমবার পরমাণু বোমা পরীক্ষা হয় ১৯৭৪ সালে। যার কোড নেম ছিল 'স্মাইলিং বুদ্ধ'।
পোখরানে দ্বিতীয় পরমাণু পরীক্ষার কোড নেম ছিল 'অপারেশন শক্তি'।আরও পড়ুন:
সাংবাদিক সন্মেলন করেই অটল বিহারী বাজপেয়ী জানান ভারত পারমানবিক শক্তিধর রাষ্ট্র হলেও কোন দেশের বিরুদ্ধে পারমানবিক হামলা চালাবেনা । যদিও তৎকালীন সময়ে ভারতের পরমাণু পরীক্ষা ভাল চোখে দেখেনি আমেরিকা-সহ পশ্চিমা বিশ্ব। ভারতের উপরে নেমে আসে নানা আর্থিক নিষেধাজ্ঞা। পরবর্তী সময়ে সেইসব নিষেধাজ্ঞা আস্তে আস্তে তুলে নেওয়া হয়
আরও পড়ুন:
এইদিন ট্যুইট পোস্ট করার পাশাপাশি একটি ছোটো ভিডিও শেয়ার করেছেন তিনি। মোদির শেয়ার করা ওই ভিডিয়োতে দেখা গিয়েছে ১১ মে ১৯৯৮ সালে পোখরাণে নিউক্লিয়ার টেস্টের কথা ঘোষণা করছেন অটলবিহারী বাজপেয়ী। প্রধানমন্ত্রীর শেয়ার করা ভিডিওতে আরও দেখা যাচ্ছে
আরও পড়ুন:
পোখরানে যে স্থানে ওই নিউক্লিয়ার টেস্ট হবে সেনাবাহিনীর সঙ্গে সেই জায়গা পরিদর্শনে যাচ্ছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ী।
আরও পড়ুন: