আইভি আদক, হাওড়া: বৃহস্পতিবার গভীর রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়েছিল হাওড়ার মঙ্গলাহাট। শুক্রবার হাট পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু, সমবায় মন্ত্রী অরূপ রায়রা। শনিবার সকালে হাওড়ার মঙ্গলাহাট পরিদর্শন করলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি হাট পরিদর্শনে এসে হাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাকে গোটা ঘটনার কথা জানান।
আরও পড়ুন:
নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। সিআইডি উপযুক্ত তদন্ত করে বার করুক এই ঘটনায় কারা দোষী। পুজোর আগে এই ঘটনা সুকৌশলে ঘটানো হয়েছে। এবং যাদের বিরুদ্ধে দোষ প্রমাণ হবে তাদের ব্যবস্থা নেওয়া হোক। হাটের ব্যবসায়ীরা যিনি যেখানে ব্যবসা করেন সেখানেই তাদের বসতে দিতে হবে এবং অন্যত্র পাঠানো চলবে না।
ব্যবসায়ীরা যে যেখানে বসে ব্যবসা করতে চান সেখানেই তাদের ব্যবসার সুযোগ করে দিতে হবে। এর পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিক। যাতে তারা আবার পুনরায় ব্যবসা শুরু করতে পারেন। রাজ্য সরকারকেই তার ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রীকে এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং পুনর্বাসন দিতে হবে।আরও পড়ুন: