পুবের কলম,ওয়েবডেস্ক: এক বছরেরও বেশি সময় জেলবন্দী থাকার পর শনিবার মুক্তি পাচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। তাঁর নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য দিয়ে নিশ্চিত করা হয়েছে। ১৯৮৮ সালের একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারে ২০২২ সালের মার্চ মাসে জেলে যেতে হয়েছিল নভজ্যোৎ সিং সিধুকে। এর আগে ২৬ জানুয়ারি সিধুর জেলমুক্তি হওয়ার কথা থাকলেও সেই সময় বিশেষ কিছু কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।
কিন্তু সেই আইনি জটিলতা কেটে গিয়েছে। শনিবারই মুক্ত হচ্ছেন দেশের এক সময়ের মারকাটারি এই ব্যাটসম্যান। উল্লেখ্য ১৯৮৮ সালে পাতিয়ালার রাস্তায় গুরনাম সিং নামে একজনকে খুনের অভিযোগ ওঠে সিধুর বিরুদ্ধে। সিধু ও তাঁর বন্ধু রুপিন্দর সিং সান্ধু রাস্তার মধ্যে একটি জিপসি গাড়ি পার্ক করে চলে যান। সেখানে গাড়ি রাখতে গিয়ে বাধাপ্রাপ্ত হন গুরনাম সিং নামের ওই ব্যক্তি। তিনি গাড়ি পার্ক করে ব্যাঙ্কে যাবেন ঠিক করেছিলেন। কিন্তু সিধুদের গাড়ি সেখানে থাকায় তিনি বাধাপ্রাপ্ত হন। এরপর দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। হঠাৎই গুরনাম সিংয়ের দিকে ছুটে গিয়ে তাঁর মাথায় আঘাত করেন সিধু। পরে গুরনামের মৃত্যু হয়। ১৯৮৮ সালে সেই মামলা পাতিয়ালা আদালতে উঠলে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান সিধু ও তাঁর বন্ধু। পরে ১৯৯৯ সালে সেই পাতিয়ালা কোর্টেই দোষী সাব্যস্ত হন সিধু। যদিও তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন। দীর্ঘ সময় পরে দেশের শীর্ষ আদালত পাতিয়ালা হাই কোর্টের রায়ই বহাল রাখে। এক বছরের জেলের নির্দেশ শোনায়।
ইমামা খাতুন
প্রকাশিত:
৩১ মার্চ ২০২৩, ১১:১৬
আরও খবর
ফের প্যারোলে মুক্তি: এবার ৩০ দিনের ছাড় ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিমকে
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৭২%
প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়
দিল্লির নাবালিকার ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ
ব্রেকিং: ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ, গ্রেফতার অসাংবিধানিক
ব্রেকিং: ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ, গ্রেফতার অসাংবিধানিক
২৪ ঘন্টার মধ্যে ধৃত শিখ যুবকদের মুক্তি দিতে হবে, দাবি আকাল তখতের জাঠেদারের
২৪ ঘন্টার মধ্যে ধৃত শিখ যুবকদের মুক্তি দিতে হবে, দাবি আকাল তখতের জাঠেদারের
সর্বাধিক পাঠিত
৫ থেকে ৯ জুন গভীর রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ, বিকল্প পথে চলবে যানবাহন
৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে দলিত ব্যক্তিকে খুন, ১৯ পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইউপির আদালতের
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
"ম্যান মেড বন্যা"র অভিযোগ অতীত, ডিভিসির সঙ্গে সমন্বয় রেখে মোকাবিলার বার্তা মুখ্যমন্ত্রীর