পুবের কলম,ওয়েবডেস্ক: আতঙ্কের আর এক নাম হয়ে দাঁড়িয়েছে কোটা। একের পর এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটেছে দেশের ‘কোচিং হাব’ কোটায়। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে ধর্ষণেরও। আবারও রাজস্থানের কোটায় পড়ুয়া আত্মহত্যার ঘটনা প্রকাশ্য এসেছে।
রবিবার কোটার এক হস্টেল থেকে নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে চলতি বছরে কোটায় ন'জন পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটল। মৃতের নাম সুমিত কুমার। বয়স ১৯। এদিন কোটা এলাকার একটি হস্টেলে আত্মহত্যা করেছে সে। আগামী ৫ মে তাঁর নিট পরীক্ষা ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, পরীক্ষার চাপেই এই পদক্ষেপ নিয়েছে সে।আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, হরিয়ানা রোহতকের বাসিন্দা সুমিত।
কোটায় নিটের প্রস্তুতি নিতে এসেছিল সে। স্থানীয় এক হস্টেলে থাকত। সেখানেই গলায় ফাঁস দেয় সে।আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত অন্তত ৯ জন কোচিং সেন্টারের পড়ুয়া আত্মঘাতী হয়েছে কোটায়। ২০২৩ সালে ছাত্র আত্মহত্যার সংখ্যা ছিল ২৬। এমনকী গত বছরে আত্মহত্যা রুখতে কোটার বিভিন্ন হোস্টেলগুলিতে সিলিং ফ্যানের সঙ্গে অ্যান্টি সুইসাইড ডিভাইসও লাগানো হয়েছিল স্থানীয় প্রশাসনের তরফে।
আরও পড়ুন: