পূবের কলম ওয়েবডেস্কঃ আপনি কি খাদ্যরসিক! ভালোবাসেন ফুচকা খেতে? আসন্ন মরশুমে নেপালে যাচ্ছেন। তাহলে আপনার জন্য রয়েছে দুসংবাদ।নেপালে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বঞ্চিত হতে পারেন আপনার প্রিয় খাবার থেকে। জানেন কি, সেই খাবার কি?
সেটা আর কিছু না, সেই খাবার হল আপনার আমার সবার প্রিয় জিভে পানি আনা ফুচকা। কিন্তু হঠাৎ কি এমন হল? কেন এই সিদ্ধান্ত নিলেন নেপাল সরকার!আরও পড়ুন:
সংবাদ সংস্থা সূত্রে খবর, করোনা আর মাঙ্কিপক্সের মাঝে কলেরার ক্রমবর্ধমান সংক্রমণের জেরে এবার বন্ধ করে দেওয়া হল ফুচকা।তবে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে। কলেরার সঙ্গে ফুচকার কি সম্পর্কও।
আসলে গত রবিবার পর্যন্তও মোট ১২ জন কলেরা রোগে আক্রান্ত হয়েছে।একের পর এক আক্রান্ত হওয়ার পরে , নড়েচড়ে বসেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রক।আরও পড়ুন:
গবেষণাগারে পরীক্ষা করে দেখা যায়, ফুচকার যে পানি তাতেই রয়েছে কলেরার জীবাণু। আর তারপরই সংক্রমণ রুখতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।এই ঘটনা প্রশাসনের কর্ণগোচর হতেই, আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ফুচকার ওপর নিষেধাজ্ঞা জারি করেন প্রশাসন।
আরও পড়ুন:
সরকারি সূত্রে খবর, শহরের বিভিন্ন জায়গা থেকে কলেরার হদিশ পাওয়া যাচ্ছিল।
তবে তার উৎসস্থল কি? সেটা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। পানি থেকেই এই রোগ ছড়িয়েছে বলেই জানান প্রশাসন।আরও পড়ুন:
তবে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তও ফুচকার ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। এক এক করে মানুষের কাছে আবেদন করা হচ্ছে যেনও তারা ফুচকা না খায়। এমনকি ফুচকা বিক্রি করতেও পুরোপুরি নিষেধ করা হয়েছে।