পুবের কলম, ওয়েব ডেস্ক: অগ্নিগর্ভ নেপাল (Nepal unrest)। পরিস্থিতি শান্ত হওয়ার লেশ টুকু নেই। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আহত ও নিহতের সংখ্যা। এই আবহে (Nepal unrest)
আরও পড়ুন:
জেন- জি বিদ্রোহীদের চাপে পড়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ একাদিক নেতা - মন্ত্রীরা।
ওলির পদত্যাগ করার পর কার হাতে উঠবে দেশের দায়িত্বভার তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইতিমধ্যে বেশকিছু নাম নিয়ে চর্চা হলেও সূত্রের খবর, অবশেষে নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি (Sushila Karki) অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।আরও পড়ুন:
কাঠমান্ডু পোষ্ট সূত্রে খবর, সংশ্লিষ্ট বিষয়ে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত রাষ্ট্রপতির বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ও সুশীলা কার্কি।
সেখানেই অন্তর্বর্তী সরকারের প্রধান পদে দায়িত্ব গ্রহণে রাজি হন সুশীলা। শুক্রবার দুপুরে কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে আরও একপ্রস্থ বৈঠক হবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে। সেখানে থাকবেন সেনাপ্রধান অশোক রাজ সিগদেল, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত এবং সিপিএন-এর নেতারা থাকবেন। রাষ্ট্রপতির পৌরহিত্যেই এই বৈঠক টি হবে।