পুবের কলম ওয়েব ডেস্কঃ রান্নার গ্যাস বুকিং সংক্রান্ত নিয়মে ফের পরিবর্তন আনল ইন্ডিয়ান ওয়েল। একবার সিলিন্ডার বুক করার পর দ্বিতীয়বার বুকিংয়ের ক্ষেত্রে অপেক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে। বিশেষ করে ডবল সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম কার্যকর হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের উপর।
আরও পড়ুন:
উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য কী বদল?
আরও পড়ুন:
নতুন নিয়ম অনুযায়ী, উজ্জ্বলা যোজনার গ্রাহকরা একটি ১৪.২ কেজির সিলিন্ডার বুক করার পর পরবর্তী সিলিন্ডার বুক করতে পারবেন ৪৫ দিন পর। আগে এই ব্যবধান ছিল ২৫ দিন। অর্থাৎ আগের তুলনায় প্রায় দ্বিগুণ সময় অপেক্ষা করতে হবে।
তবে ৫ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকছে। একটি বুক করার ১৬ দিন পর আবার বুকিং করা যাবে। সাধারণ গ্রাহকদের জন্য নতুন সময়সীমা হয়েছে। যাঁরা উজ্জ্বলা যোজনার আওতায় নন, তাঁদের ক্ষেত্রেও বুকিংয়ের ব্যবধান বাড়ানো হয়েছে। ডবল সিলিন্ডার গ্রাহকদের ক্ষেত্রে একবার বুকিংয়ের পর অন্তত ৩৫ দিন অপেক্ষা করতে হবে। সিঙ্গল সিলিন্ডার গ্রাহকদের ক্ষেত্রে ২৫ দিন পর পরবর্তী বুকিং করা যাবে। ১৪.২ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে শহর, গ্রাম বা দুর্গম এলাকা—সব জায়গায় একই নিয়ম প্রযোজ্য। ছোট সিলিন্ডারের ক্ষেত্রে আলাদা নিয়ম থাকছে। ৫ কেজি ও ১০ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে শহর ও গ্রামের জন্য আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে।৫ কেজি সিলিন্ডারে শহরে ৯ দিন পর দ্বিতীয় বুকিং করা যাবে এবং গ্রামে ১৬ দিন পর বুক করা যাবে। ১০ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে শহরে ১৮ দিন পর এবং গ্রামে ৩২ দিন পর নতুন এই নিয়ম কার্যকর হওয়ায় গ্যাস ব্যবহারে পরিকল্পনা করে চলার প্রয়োজন বাড়বে বলেই মনে করা হচ্ছে।