পুবের কলম প্রতিবেদক: এ বছর ১ লা বৈশাখ অর্থাৎ নববর্ষের দিন রবিবার। ছুটির দিন। তাই সোমবার স্কুল খুললে পড়ুয়াদের মিডডে মিলে বিশেষ খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।
আরও পড়ুন:
শুধু তাই নয়, মিডডে মিল বিতরণের মেন্যু এবং পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থার ছবি ওই দিন বিকেল তিনটের মধ্যে স্কুল সংক্রান্ত গ্রুপে আপলোড করার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।
আরও পড়ুন:
এই নির্দেশ রাজ্যের সকল বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র গুলিকে দেওয়া হয়েছে।
রাজ্য স্তরের নির্দেশ অনুসারে ১৫ এপ্রিল, সোমবার সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, বাংলা নববর্ষ উপলক্ষে মিড ডে মিলের বিশেষ মেনু পরিবেশন করতে হবে, স্পেশাল মেনু বলতে প্রতি দিনের রুটিন মেনু ব্যতীত কিছু করতে হবে (যেমন মাংস, ফল, ও মিষ্টি, পায়েস ইত্যাদি) নিজেদের সুবিধা মত ব্যবস্থা করবেন শিক্ষকরা।আরও পড়ুন:
রান্না ও বাচ্চাদের খাওয়ার ফটো ডকুমেন্টেশন করতে হবে। স্কুলের গ্রুপে প্রতি স্কুলের ভালো ছবি দুটি করে দিতে হবে। এই ব্যাপারে সকল স্কুলকে উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করা হচ্ছে। এবং এর জন্য কোনও অতিরিক্ত অর্থ প্রদান করা হবে না।