পুবের কলম ওয়েবডেস্কঃ বিহারে কি ফের নয়া রাজনৈতিক সমীকরণ?রাবড়ি দেবীর ইফতার মজলিশে নীতিশ কুমারের উপস্থিতি এমন জল্পনাই উস্কে দিয়েছে। লালু পুত্র তেজস্বী যাদব যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তবে তেজস্বীর ভাই তেজপ্রতাপের কথায় কিন্তু সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

আরজেডির সঙ্গে নীতীশের সম্পর্ক মোটেও ভালো নয়।

আরজেডির সঙ্গে জনতা দল  ইউনাইটেডের দ্বন্দের জেরেই ফাটল ধরেছিল দুই দলের মধ্যে। পাঁচ বছর পরে তাই রাবড়ি-তেজস্বীর ইফতার মজলিশে নীতীশের উপস্থিতিই তাই বাড়তি জল্পনার জন্ম দিয়েছে।

জল্পনাকে আরও উসকে দিয়েছেন আরজেডির তেজপ্রতাপ যাদব। সংবাদ সংস্থাকে তিনি জানাচ্ছেন, ”এর আগে আমি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সামনে ‘নো এন্ট্রি’ বোর্ড টাঙিয়ে রেখেছিলাম। তবে এখন আমি ‘নীতীশ চাচাজি’ বোর্ড টাঙিয়েছি।

তাই তিনি এসেছিলেন। তিনি এসেছেন, তবে সরকার তৈরি হবে কি হবে না, সেটা এখন গোপন থাক। নীতীশজির সঙ্গে আমি যে কথাবার্তা বলেছি তা গোপনেই বলেছি।”

তবে তেজপ্রতাপের উল্টো কথা বলছেন তেজস্বী। তাঁর কথায় ইফতারে সকলকে আমন্ত্রণ জানানোটাই ঐতিহ্য।

সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। নীতীশজিও তাঁর ব্যতিক্রম নন।

শুক্রবার ইফতার পার্টির আয়োজন হয় রাবড়ি দেবীর বাড়িতে। প্রায় ৫০ মিটার হেঁটেই পৌঁছন নীতীশ। পার্টিতে ছিলেন এলজেপির চিরাগ পাসোয়ানও। এদিন দেখা যায় নীতীশের পা ছুঁয়ে প্রণাম করছেন রামবিলাস পাসোয়ানের পুত্র।

https://twitter.com/ANI/status/1517627967161085952?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1517627967161085952%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fafter-nitish-kumars-iftar-attendance-tej-pratap-yadav-fuels-buzz%2F