পুবের কলম ওয়েব ডেস্কঃ তৃণমূলের জমানায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল বিভিন্ন ক্ষেত্রে। সরকার গঠনের পরেই সবকিছু ঢেলে সাজাচ্ছে বিজেপি। এবার উচ্চশিক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এতদিন ইউনিয়নের নামে পড়ুয়াদের কাছ থেকে মোটা টাকা আদায় করা হতো বলে অতীতে অভিযোগ উঠেছিল। এবার সেই ধারায় বদল আনল নতুন রাজ্য সরকার।
উচ্চ শিক্ষা দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে ইউনিয়নের নামে টাকা তোলা যাবে না।আরও পড়ুন:
এই মর্মে রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে সময়সীমা বেঁধে দিয়েছে উচ্চশিক্ষা দফতর। বলা হয়েছে আগামী ৩০ দিনের মধ্যে এনিয়ে অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ-বিশ্ববিদ্যালগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উচ্চ শিক্ষা দফতরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যেহেতু বর্তমানে রাজ্যের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্র ইউনিয়ন নেই।
ফলে ইউনিয়নের নামে ছাত্রদের কাছ থেকে টাকা তোলা যাবে না। ফলে অবিলম্বে এই সব বন্ধ করতে হবে। এর পাশাপাশি এতদিন ইউনিয়ন বাবদ কত টাকা তোলা হয়েছে? কোন খাতে কত টাকা খরচ হয়েছে? সেই সমস্ত তথ্য কলেজগুলিকে জমা দিতে বলা হয়েছে। মূলত ইউনিয়নগুলির নির্বাচনের পাশাপাশি ফান্ডের স্বচ্ছতার বিষয়টির দিকে নজর দিচ্ছে সরকার। সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।আরও পড়ুন:
উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় আসার পরেই একের পর এক পদক্ষেপ করছে। আগের সরকারের আমলে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। আর অভিযোগে ইতিমধ্যেই ধরপাকড় করতে শুরু করেছে রাজ্য সরকার। আর এর পাশাপাশি ইউনিয়মের নামেও নানান অনৈতিক কাজের অভিযোগ উঠছিল। সেই সব বিষয়গুলিকে এবার গোঁড়া থেকে নির্মূল করতেই এই পদক্ষেপ রাজ্য সরকারের।