আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ কলকাতায় স্থানান্তরিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়। তপসিয়ায় ই এম বাইপাস লাগোয়া বর্তমান সদর কার্যালয় তৃণমূল ভবনের প্রয়োজন নেই বলেই মনে করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর দক্ষিণ, কলকাতায় কমবেশি ১০ হাজার স্কোয়ারফুটের জায়গা দেখতে বলেছেন মমতা। যেটা আপাতত ভাড়ায় নেওয়া হবে।
সেখানেই বসবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিমের মত জাতীয় কর্মসমিতির সদস্যরা।আরও পড়ুন:
দলীয় সূত্রে খবর তৃণমূল ভবনের জাঁকজমক দলনেত্রীর না পসন্দ। ২০০৪ সালে বাইপাস লাগোয়া তৃণমূলের এই কার্যালয়টি শুরু হয়। তিনতলা এই ভবনটিতে যথাযথ পরিকল্পনার অভাব ছিল।
তৎকালীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনটিকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেন। যেখানে দলের পদাধিকারীদের নিজস্ব বসার জায়গার, ক্যান্টিন, কনফারেন্স রুম, সহ সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে।আরও পড়ুন:
আরও এক বার চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রথম বৈঠকে শনিবার মমতা বলে দিয়েছেন, ওই রকম বাড়িতে সায় নেই তাঁর। তৃণমূলের দলীয় ভাবমূর্তির সঙ্গে ওরকম বিলাসবহুল ভবন খাপ খায়না।