পুবের কলম,ওয়েবডেস্ক: নৃশংস খুনের সাক্ষী থাকল যোগীরাজ্যের নয়ডা। পুরানো শত্রুতার জেরে মুসলিম যুবক’কে পিটিয়ে হত্যা। মৃতের নাম মেহেদি হাসান। বয়স ২০। নয়ডার বারৌলা জেলার বাসিন্দা। ঘটনাটি ঘটে গত শনিবার রাতে। অনুজ’কে পিটিয়ে বাইকে বেঁধে হিঁচড়ানোর ঘটনা সোশ্যাল সাইটে রীতিমতো ভাইরাল।

ভাইরাল ভিডিয়ো’তে দেখা যাচ্ছে, মেহেদি হাসান’কে অনুজ ও নীতিন নামে দুই যুবক প্রথমে রড দিয়ে বেধড়ক মারে।

এদিন তাদের অতর্কিত হামলায় ভয় পেয়ে যায় হাসান। নিজেকে বাঁচানোর আপ্রাণ প্রয়াস করলেও, ব্যর্থ হয় সে। অতর্কিত মার খেয়ে অচৈতন্য হয়ে পড়ে  হাসান। তারপর ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। হাসান পুরোপুরি নিস্তেজ হয়ে গেলে বাইকে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে অভিযুক্তরা। ঘটনাটি দেখতে পেয়েই ভিড় জমে যায় এলাকায়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশকর্মীরা।
গ্রেফতার করা হয় অনুজ ও নীতিনকে। পুরানো শত্রুতার জেরেই এহেন কাণ্ড ঘটিয়েছে অভিযুক্তরা বলেই প্রাথমিক অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে অকুস্থল থেকে  হাসান’কে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। তারপরেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাচলাকালীন মৃত্যু হয় হাসানের। ঘটনার পর বারৌলা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার দিন মৃতের সঙ্গে  তুমুল কথা কাটাকাটি হয় অনুজ ও নীতিনের। অনুজ ও নীতিন সম্পর্কে মামাতো ভাই হয়।

পুলিশি জেরায় অনুজ জানায়, ২০১৮ সালে অনুজ তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। সেই থেকেই তার ওপর রাগ তাদের। হাসানের বিরুদ্ধে মামলা দায়ের পর্যন্ত করা হয়েছিল। মামলা বিচারাধীন। বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্তদের পুলিশি হেফাজতে নিলে অপরাধীরা তাঁদের  উপর হামলা করে। পাল্টা গুলিতে দুই সন্দেহভাজন আহত হয়। উভয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যথাযত আইনি ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

https://twitter.com/SachinGuptaUP/status/1748905219558096938?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1748905219558096938%7Ctwgr%5Ee9739128e5fff8564be1724b8d5a6bdacf9b20d4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Findia%2Fnoida-horror-man-dies-after-being-stabbed-dragged-on-bike-by-cousins-in-baraula-accused-arrested-after-shocking-visuals-surface