পারিজাত মোল্লা: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠেছিল হাওড়ার নিহত যুবনেতা আনিস খানের মামলা। এদিন ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদের জারি করল না আদালত ।
আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, -'নিম্ন আদালতেই চলবে আনিস মৃত্যু মামলার বিচার প্রক্রিয়া।এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই। সিটের উপরই আস্থা রাখছে আদালত'।ছাত্র নেতা আনিস খানের রহস্যমৃত্যু উদঘাটনে সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছে তাঁর পরিবার। সিআইডির তদন্তে তাঁদের আস্থা নেই বলেও জানিয়েছে। সিবিআই তদন্ত চেয়ে প্রথমে নিম্ন আদালতে পিটিশন ফাইল করে আনিস খানের পরিবার।
নিম্ন আদালতে সেই আবেদন খারিজ করে দিলে হাইকোর্টের আসেন তাঁরা। কিন্তু, সেখানেও তাদের দাবিতে মিললো না মান্যতা।আরও পড়ুন:
গত ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে হাওড়ার আমতার বাড়ির ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল আনিস খানের। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে স্থানীয় থানার পুলিশের দিকেও। এই ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার। কিন্তু সিবিআই তদন্তের দাবি জানায় পরিবার।আনিস খানের হত্যাকাণ্ডের বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ছাত্রনেতার বাবা সেলিম খান। পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল।
আরও পড়ুন:
মঙ্গলবার ওই মামলায় পরিবারের আর্জি খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্ট পুরনো নির্দেশই বহাল রাখলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এদিন ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছে, -'এখনই সিবিআই তদন্ত নয়। ছাত্রনেতা খুনের মামলায় গঠিত সিট তদন্তের কাজ চালিয়ে যাবে। তাদের দেওয়া রিপোর্ট খতিয়ে দেখা হবে। ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে'। তবে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আনিস খানের পরিবার সুপ্রিম কোর্টে যাবে কি না? সেটা এখনও স্পষ্ট নয়। পরিবারের অভিযোগ, সিআইডি'র তদন্তে ত্রুটি আছে। তাই প্রথমে নিম্ন আদালতে পিটিশন ফাইল করে আনিস খানের পরিবার। কিন্তু নিম্ন আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়। তখন কলকাতা হাইকোর্টে যান আনিসের বাবা সেলিম খান। সেখানে গিয়েও সিবিআই মিলল না।আরও পড়ুন:
সম্প্রতি আনিস খান হত্যা মামলায় চার্জশিট ফাইল করেছে সিআইডি। কিন্তু চার্জশিটে বিস্তর অসঙ্গতি আছে বলে অভিযোগ তুলেছেন নিহত ছাত্রনেতার পরিবারের সদস্যরা। এই কারণে ছাত্রনেতার পরিবার চেয়েছিল, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাঁদের আবেদন একবার বিবেচনা করে দেখুন। তাই আনিস খানের পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে জানানো হয়, সিআইডি তদন্তে তাঁরা ভরসা করতে পারছেন না। রাজ্যের তদন্তকারী সংস্থা যে তদন্ত করছে সেটায় ত্রুটি রয়েছে। তাই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের গিয়েছিল আনিসের পরিবার। সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছিল। কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা সেই আবেদন খারিজ করে দেন। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশই এদিন বহাল রাখল ডিভিশন বেঞ্চও।