দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন : ফের কারণ দর্শানোর নোটিশ ধরানো হলো বিশ্বভারতীর অর্থনীতি ও রাজনীতি বিভাগের  অধ‍্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে। তেইশে সেপ্টেম্বরের ভারপ্রাপ্ত কর্মসচিবের এই  চিঠিতে অভিযুক্ত  অধ‍্যাপকের কাছ থেকে  জানতে চাওয়া হয় চলতি মাসের  একুশ, বাইশ ও তেইশ তারিখ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া  বিভিন্ন গণ মাধ্যমে  যে বক্তব্য রেখেছেন  তাতে কিছু বক্তব্য  ক‍্যাম্পাসে বিশৃঙ্খলা বা হিংসার প্ররোচনা দিতে পারে। এছাড়াও  এই মন্তব্যে সার্ভিস রুল, শৃঙ্খলা ভঙ্গ ইত্যাদির বিচারে কেন ব‍্যবস্থা নেওয়া যাবে না তা চিঠি পাওয়ার  তিন দিনের মধ‍্যে জানাতে হবে।

এই কারণ দর্শানোর চিঠি অভিযুক্ত অধ‍্যাপককে ধরানো হয় উপাচার্যর বিরুদ্ধে  যৌথ মঞ্চের প্রতিবাদের পরের দিনই। এর আগেও ছাত্র আন্দোলনে অন‍্যান‍্য অধ‍্যাপকদের সঙ্গে  অভিযুক্ত  অধ‍্যাপকের সমর্থন ও মিছিল সহ বিভিন্ন ঘটনায় বেশ কয়েকটি  কারণ দর্শানোর নোটিশ ধরানো হয় অভিযুক্ত  অধ‍্যাপককে।