পুবের কলম,ওয়েবডেস্কঃ লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সব শিবিরেই। তার মাঝেই ‘এক দেশ, এক নির্বাচন’ এর পুরনো কাসুন্দি ঘাঁটতে শুরু করে দিয়েছে কেন্দ্র। এক দেশ এক ভোট কার্যকরী করতে ইতিমধ্যেই কমিটি গড়েছে কেন্দ্র। যার মাথায় বসানো হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের শক্তি সঞ্চয় করতে নেমে পড়েছে বিজেপি। পাল্টা একজোটে বিরোধিতা করতে নেমে পড়েছে বিরোধীরাও। ‘এক দেশ, এক নির্বাচন’ নীতি সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী এবং সংবিধানের পরিপন্থী বলে অভিযোগ করছেন তাঁরা।
কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপি, সিপিআই এবং মিম এই এক দেশ এক ভোট ধারণার বিরোধিতা করছে। ‘এক দেশ এক ভোট’ নীতির কার্যকর করার ক্ষেত্রে মোদি সরকারের যুক্তি হল, এতে নির্বাচনের খরচ কমবে। একটি ভোটার তালিকাতেই দু’টি নির্বাচন হওয়ায় সরকারি কর্মীদের তালিকা তৈরির কাজের চাপ কমবে। ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বার বার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না। নীতি আয়োগ, আইন কমিশন, নির্বাচন কমিশনও এই ভাবনাকে নীতিগত সমর্থন জানিয়েছে বলে কেন্দ্রের দাবি। তবে বিরোধী দলগুলি প্রথম থেকেই এই নীতির সমালোচনা করছে। তাদের মতে, এই নীতি নিয়ে মোদি সরকার ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে।’ ২০১৯-এর লোকসভা ভোটে সরকার এবং রাজনৈতিক দলগুলির মোট খরচের পরিমাণ ছিল ৬০ হাজার কোটি টাকা। সেন্টার ফর মিডিয়া স্টাডিজের রিপোর্ট অনুযায়ী এর ৪৫ শতাংশই খরচ করেছে বিজেপি ও তাদের প্রার্থীরা। নরেন্দ্র মোদি কি তাঁর দলের নির্বাচনী খরচে রাশ টানতে পারবেন? প্রধানমন্ত্রী সত্যিই নির্বাচনী সংস্কার চাইলে তাঁরই চালু করা অস্বচ্ছ ‘ইলেকটোরাল বন্ড’ সবচেয়ে আগে বাতিল করা দরকার। দরকার ভোটে প্রার্থীর পাশাপাশি রাজনৈতিক দলগুলিরও খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া। আসলে বিজেপির লক্ষ্য শুধু ‘এক দেশ-এক নির্বাচন’ নয়। তাদের স্বপ্ন, ‘এক দেশ-এক নির্বাচন-এক দল।’ নির্বাচনের মাধ্যমেই ভারতে একদলীয় ব্যবস্থা কায়েম। এমনই অভিযোগ বিরোধীদের। অনেকের অভিযোগ, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ, তিন তালাক নিষিদ্ধ করে অভিন্ন দেওয়ানি বিধির আংশিক প্রয়োগ করে বিজেপির তিন মৌলিক ঘোষণা মোদি কার্যকর করে ফেলেছেন। তাঁর বাকি কাজ হল ২০২৫-এ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ শতবর্ষে পা দেওয়ার আগে ভারতের সংবিধান বদলে হিন্দুরাষ্ট্র ঘোষণার জন্য দেশের শাসন কাঠামো পরিবর্তনের কাজটি সেরে ফেলা। ‘এক দেশ-এক ভোট’ ব্যবস্থা প্রণয়ন সেই লক্ষ্যেই অগ্রসর হওয়া। বিরোধীদের অভিযোগ, বিজেপির লক্ষ্য শুধু ‘এক দেশ-এক নির্বাচন’ নয়। তাদের স্বপ্ন, ‘এক দেশ-এক নির্বাচন-এক দল।’ নির্বাচনের মাধ্যমেই ভারতে একদলীয় ব্যবস্থা কায়েম।এক দেশ এক ভোট, ক্ষমতার কেন্দ্রীকরণ, অভিযোগ বিরোধীদের
ইমামা খাতুন
প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৯
আরও খবর
গুজরাতের মেডিকেল কলেজে র্যাগিংয়ের অভিযোগ, সাসপেন্ড ৬ ডাক্তারি পড়ুয়া
পুনঃনিট পরীক্ষার আগে আরও দুই পরীক্ষার্থীর মৃত্যু
দিল্লিতে ফের সিজেপির বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অভিজিৎ দীপকে
নিট পরীক্ষার সেন্টার আবুধাবি: "পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলা বন্ধ হোক", কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুল গান্ধির
বিহারে চরম বর্বরতা: বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ, নির্যাতিতার গোপনাঙ্গে ঢোকানে হয় কাঠ ও পাথর
বিহারে চরম বর্বরতা: বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ, নির্যাতিতার গোপনাঙ্গে ঢোকানে হয় কাঠ ও পাথর
গুলিচালনা ও ভাঙচুর মামলা: ‘খান স্যার’-কে অন্তর্বর্তী জামিন দিল বিহারের আদালত
গুলিচালনা ও ভাঙচুর মামলা: ‘খান স্যার’-কে অন্তর্বর্তী জামিন দিল বিহারের আদালত
পশ্চিমবঙ্গ দিবসে উন্নয়নের বার্তা মোদির, ‘কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে’
পশ্চিমবঙ্গ দিবসে উন্নয়নের বার্তা মোদির, ‘কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে’
কর্ণাটকে বিজেপিকে পাল্টা ধাক্কা কংগ্রেসের, ক্রস ভোটে শিবকুমারের কৌশলে চাপে গেরুয়া শিবির
কর্ণাটকে বিজেপিকে পাল্টা ধাক্কা কংগ্রেসের, ক্রস ভোটে শিবকুমারের কৌশলে চাপে গেরুয়া শিবির
‘৫০০ বছর অপেক্ষা করেছেন, আর ১৫ দিন ধৈর্য ধরুন’— রাম মন্দিরে অর্থ তছরুপের অভিযোগে বার্তা যোগীর
‘৫০০ বছর অপেক্ষা করেছেন, আর ১৫ দিন ধৈর্য ধরুন’— রাম মন্দিরে অর্থ তছরুপের অভিযোগে বার্তা যোগীর
শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি ককরোচ পার্টি প্রধানের
শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি ককরোচ পার্টি প্রধানের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর