আইভি আদক, হাওড়া: একের পর এক সাফল্য। আবারও বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল হাওড়া স্টেশন থেকে। নগদের পরিমাণ ৫০ লক্ষ টাকা।
আরও পড়ুন:
আরপিএফ সূত্রের খবর, হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এক যুবক।
সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তার সঙ্গে থাকা নীল ব্যাগ খুললে নগদ ৫০ লক্ষ টাকা পাওয়া যায়।আরও পড়ুন:
ওই টাকা তিনি কেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন সে ব্যাপারে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। কোনও বৈধ কাগজ তিনি দেখাতে পারেননি।
এরপরই আরপিএফ তাকে আটক করে এবং তার সমস্ত টাকা বাজেয়াপ্ত করে। আটক যুবকের নাম প্রহ্লাদ রাম জাখর (৩৩)। বাড়ি রাজস্থানের বিকানিরে। আরপিএফের পক্ষ থেকে সমস্ত টাকা এবং ওই যুবককে কাস্টমস ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে।