পুবের কলম ওয়েবডেস্ক: মৃত্যুও হার মেনেছে তাঁর স্পর্ধার কাছে। বয়স ১০৬ কিন্তু সেটা তো একটা সংখ্যা মাত্র। শ্যামশরণ নেগি,দেশের প্রথম এবং প্রবীণতম ভোটার। বুধবার পোস্টাল ব্যালটে প্রয়োগ করলেন নিজের ৩৪ তম গণতান্ত্রিক অধিকার।

https://twitter.com/ANI/status/1587783128109961216?

ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1587783128109961216%7Ctwgr%5E01cef164951c71a87d02ca9c9f31555008a50cf9%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fhimachal-pradesh-assembly-election106-year-old-shyam-saran-negi-the-first-voter-of-independent-india-exercised-his-democratic-right-for-the-34th-time-dgtl%2Fcid%2F1381393

স্বাধীন ভারতের প্রথম ভোটার ছিলেন প্রাক্তন শিক্ষক শ্যামশরণ নেগি। স্বাধীন ভারতে প্রথম ভোট হয়েছিল ১৯৫২-র ফেব্রুয়ারিতে। কিন্তু হিমাচলের কিছু পাহাড়ি এলাকা তখন বরফে ঢাকা থাকবে বলে ৬ মাস আগে সেখানে নির্বাচন হয়েছিল। সেটা ছিল ১৯৫১ সাল। তখন প্রথম ভোট দিয়েছিলেন শ্যামশরণ।

২০১৪ সালে গুগল এই মানুষটি কে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও নির্মাণ করেছিল। যাতে নেগি দেশের সকল ভোটার কে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আর্জি জানিয়েছিলেন।

উল্লেখ্য ২০১৭ সালে নিজের ১০১ বছর বয়সে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সময় শ্যামশরণ বলেছিলেন মৃত্যুর সময় বড় কাছে এগিয়ে আসছে।তাই নিজের ভোটাধিকার টা প্রয়োগ করে যেতে চান। তবে মৃত্যুরও স্পর্ধা হয়নি তাঁকে স্পর্শ করার।৩৪তম হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনেও দেশের প্রবীণতম ভোটার নিজের ভোটাধিকার প্রয়োগ করে গেলেন।