পুবের কলম,ওয়েবডেস্কঃ বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ফের সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের মধুবনিতে বিজেপির জনসভায় শাহ বলন, ইউপিএ নাম নিয়ে ওরা ফিরতে পারবে না বুঝতে পেরে, তাই ওরা ওদের নতুন জোটের নাম রেখেছে ইন্ডিয়া জোট।
বিজেপি যে ইন্ডিয়া নামের জোটকে সমীহ করছে তা ফের বোঝা গেল শাহের কথায়। এদিন শাহ ফের বুঝিয়ে দিলেন এখনও তাদের অস্ত্র সেই হিন্দুত্বই। মধুবনীতে তিনি বলেন, ওদের জোটের নেতারা রাখিবন্ধনস জন্মাষ্টমীতে ছুটি বাতিল করে, রামচরিতমানস-কে অসম্মান করে।
আরও পড়ুন:
সনাতন ধর্মকে রোগের সঙ্গে তুলনা করে। ওরা আসলে শুধু তোষণ আর দুর্নীতির রাজনীতি করছে। শাহ বলেন, ২০১৯ সালের ভোটে ৩৯টি লোকসভা আসনে জয় পেয়েছিল এনডিএ। আর এবার সব রেকর্ড ভেঙে দেবে।
আরও পড়ুন:
বিরোধীরা রাম মন্দিরে বাধা দিচ্ছেন।
নির্মাণ কাজ বন্ধ করার জন্য সব চেষ্টা করছেন। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, লালু প্রসাদ যাদব, নীতীশ কুমার কোনওদিন চাননি যে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হয়ে যাক।আরও পড়ুন:
শাহ বলেন, লালু চান তাঁর ছেলে মুখ্য়মন্ত্রী হোন। আর নীতীশ চান প্রধানমন্ত্রী হতে। কিন্তু তাঁদের ইচ্ছা কোনওদিনই পূরণ হবে না।
মোদীজি আবার ২০২৪ সালে প্রধানমন্ত্রী হবেন। আমরা বিহারে ৩৯টি আসনে জয়লাভ করেছিলাম ২০১৯ সালে। এবার সব রেকর্ড ভেঙে যাবে। আমরা ৪০টি আসনে জয়লাভ করব। দাবি শাহের।আরও পড়ুন: