১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ নিয়ে আশাবাদী, হাওড়ায় পুজো উদ্বোধনে সৌরভ

আইভি আদক, হাওড়া:  বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আশাবাদী বাংলার মহারাজ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বুধবার মহা চতুর্থীতে হাওড়ায় পুজো উদ্বোধনে আসেন সৌরভ। হাওড়ার সালকিয়া সাংস্কৃতিক সংঘ দুর্গা বাড়ির পুজো উদ্বোধন করেন তিনি। ৬০তম বর্ষে তাদের এবছরের থিম ‘লাল মাটির পুরুলিয়ায়’।

গোটা মণ্ডপ জুড়ে আদিবাসীদের বিভিন্ন মডেল, ছৌ নাচের মুখোশ, লাইভ ধামসা মাদল ব্যবস্থা করা হয়েছে। আজ মহা চতুর্থী। দুর্গাপুজোয় সবাইকে শুভেচ্ছা জানিয়ে সঙ্গে সঙ্গে বিশ্বকাপে ভারতীয় দলের যথেষ্ট ভালো খেলছে এবং আগামী দিনেও আরো ভালো খেলবে বলেও সৌরভ জানান। সব মিলিয়ে সৌরভকে ঘিরে ক্রিকেট উষ্ণতার জ্বরে মাতেন হাওড়ার সালকিয়ার বাবুডাঙ্গা অঞ্চলের মানুষ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপ নিয়ে আশাবাদী, হাওড়ায় পুজো উদ্বোধনে সৌরভ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, বুধবার