০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের দুর্দশা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের চেয়েও ভয়াবহ, বললেন নেলসন ম্যান্ডেলার নাতি

ইসরায়েলি দখলদারত্বের মধ্যে ফিলিস্তিনিদের জীবন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের সময়কালের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা। বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
৫১ বছর বয়সী ম্যান্ডলা ম্যান্ডেলা বুধবার জোহানেসবার্গ বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, তিনি তিউনিসিয়া থেকে গাজার উদ্দেশ্যে খাদ্য ও মানবিক সহায়তা বহনকারী একটি ছোট নৌবহরে যোগ দিচ্ছেন, যদিও ইসরায়েল এখনো গাজার ওপর নৌ অবরোধ জারি রেখেছে।
তিনি বলেন, “আমরা অনেকেই দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল ভ্রমণ করেছি। আমাদের সবারই এক মত, ফিলিস্তিনিরা বর্ণবাদ যুগের চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। আমাদের বিশ্বাস, বিশ্বকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে, যেমনটা তারা একসময় আমাদের পাশে দাঁড়িয়েছিল।”
অন্যদিকে ইসরায়েল বলেছে, ফিলিস্তিনিদের পরিস্থিতির সঙ্গে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী যুগের তুলনা সঠিক নয়। তাদের দাবি, গাজায় মানবিক সহায়তা প্রবেশে কড়াকড়ি মূলত হামাসের কাছে অস্ত্র পৌঁছানো ঠেকাতেই করা

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিস্তিনিদের দুর্দশা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের চেয়েও ভয়াবহ, বললেন নেলসন ম্যান্ডেলার নাতি

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার