পুবের কলম, ওয়েবডেস্ক: ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যপদ না দেওয়া নিয়ে মুখ খুললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদান। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই এই অবিচারের বিরোধিতা করতে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে।’
আরও পড়ুন:
সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলে মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ সালেম উলদ মারজুগের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদান। সেখানে তিনি বলেছেন, ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হতে না দেয়াটা অন্যায্য। তুরস্ক ও মৌরিতানিয়া গাজা পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনিদের পাশে সব সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।