পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে লেবাননে। ২০১৯ সালের জনগণের ব্যাপক বিক্ষোভের পর প্রথমবারের মতো দেশটির প্রায় ৪ লক্ষ নাগরিক ভোটাধিকার প্রয়োগ করছেন। রবিবার দেশটিতে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কঠোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭১৮ জন প্রার্থী। সংসদীয় আসন ১২৮টি। নাগরিকদের ভোট দেওয়ার বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ বছর। শনিবার লেবাননের সেনাবাহিনী জানায়, তারা দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রাজধানী বৈইরুটে নিরাপত্তা কঠোর করেছে। সর্বশেষ ২০১৮ সালের ৬ মে লেবাননে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের শেষের দিক থেকে গুরুতর অর্থনৈতিক সংকটে পড়ে লেবানন। মুদ্রার মান পড়ে যাওয়ার পাশাপাশি জ্বালানি ও চিকিৎসা খাতে ব্যাপক সংকট দেখা দেয়। গত বছরের ১৭ অক্টোবর থেকে লেবাননে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। প্রাথমিকভাবে গ্যাস এবং তামাকের দাম বৃদ্ধির কারণে মানুষ রাস্তায় নেমে আসে। অর্থনীতিক সংকট, বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে সেই বিক্ষোভ গণবিপ্লবে পরিণত হয়। জনগণকে পরিষেবা প্রদানে সরকারের অক্ষমতার কারণে ২০১৯ সালের ২৯ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন। ওই বছরের ১৯ ডিসেম্বর হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। ২০২০ সালের আগস্টে দিয়াব পদত্যাগ করার ১৩ মাস পর প্রদানমন্ত্রী পদে আসেন নাজিব মিকাতি। গঠন করেন সরকার।লেবাননে সংসদ নির্বাচন চলছে
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ মে ২০২২, ১৩:২২
আরও খবর
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
লেবাননে হত্যাযজ্ঞ ‘ভয়াবহ’, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জাতিসঙ্ঘের
মিসড কলেই সমর্থন! নির্বাচনের আগে নতুন কৌশল তৃণমূলের মহুয়া মৈত্রের
নির্বাচন: এবার ভোটের ডিউটিতে সরকারি হাসপাতালের চিকিৎসকরাও, কমিশনের সিদ্ধান্তে তুঙ্গে বিতর্ক
ভোট বড় বালাই! প্রচারে বেরিয়ে ভোটারের দাড়ি কামিয়ে দিলেন বিজেপি প্রার্থী, নেটপাড়ায় হাসির রোল
ভোট বড় বালাই! প্রচারে বেরিয়ে ভোটারের দাড়ি কামিয়ে দিলেন বিজেপি প্রার্থী, নেটপাড়ায় হাসির রোল
বাংলায় অবাধ ও শান্তিতে ভোটই লক্ষ্য: পুলিশ পর্যবেক্ষকদের একগুচ্ছ কড়া নির্দেশ কমিশনের
বাংলায় অবাধ ও শান্তিতে ভোটই লক্ষ্য: পুলিশ পর্যবেক্ষকদের একগুচ্ছ কড়া নির্দেশ কমিশনের
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করার ইঙ্গিত: লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে অভিযান চালু রাখার হুঁশিয়ারি ইসরায়েলের
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করার ইঙ্গিত: লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে অভিযান চালু রাখার হুঁশিয়ারি ইসরায়েলের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের