১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এআই সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদি-ম্যাকরো

(Courtesy: X@Narendra Modi)

পুবের কলম, ওয়েবডেস্ক: এআই সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার প্যারিসের মাটিতে পা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন তাঁকে শুভেচ্ছা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরো। তাঁর আমন্ত্রণেই সেদেশে গিয়েছেন মোদি। যোগ দেবেন প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বৈঠকে। এই নিয়ে চতুর্থবার সেদেশে পা দিলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি এক্স-এ লেখেন, “প্যারিসে আমার বন্ধু রাষ্ট্রপতি ম্যাকরোর সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত।”

Read More: ট্রাম্পের গাজা খালির প্রস্তাবকে ‘কেলেঙ্কারি’ আখ্যা জার্মানির

আরও পড়ুন: সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বহু ভারতীয় ওমরাহযাত্রী, গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি

ভারতের বিদেশমন্ত্রক সূত্রে খবর, এআই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সেখানে উপস্থিত উচ্চস্তরের নেতা ও রাষ্ট্রনেতাদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈঠকে বসবেন মোদি। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি ও কৌশল নিয়ে আলোচনা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। এরপর বুধবার সেখান থেকে আমেরিকায় যাবেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, মোদির শাসনকালে ভারত-ফ্রান্সের সম্পর্ক মজবুত হয়েছে। ২০১৪ সালের পর থেকে ভারতে তিন গুণ বিনিয়োগ বাড়িয়েছে ম্যাকরোর দেশ। এখনও পর্যন্ত ভারতে ৫৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ফ্রান্স।

আরও পড়ুন: ভারতে বিনিয়োগের এটাই সেরা সময়: মোদি

আরও পড়ুন: মহালয়ার শুভেচ্ছা জানিয়ে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রী Narendra Modi-র
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে আপাতত শান্তিপূর্ণভাবে চলছে ভোট: সকাল থেকেই বুথমুখী মানুষের ঢল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এআই সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদি-ম্যাকরো

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার