পুবের কলম,ওয়েবডেস্ক:  রবিবার নিজের ৭৩তম জন্মদিনে 'পিএম বিশ্বকর্মা' প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ১৩ হাজার কোটি টাকার এই প্রকল্পের সুবিধা পাবেন  মোট ১৮ ধরনের শিল্পী, কারিগর তথা ছোট ব্যবসায়ীরা।

প্রকল্পের উদ্বোধন করে মোদি বলেন, দেশের ওবিসি সমাজের বড় অংশ ক্ষৌরকার, স্বর্ণকার,  রাজমিস্ত্রির কাজ করেন। তাঁরা বিশ্বকর্মা পোর্টালে নাম লিখিয়ে প্রথমে প্রশিক্ষণ, শংসাপত্র ও শেষে কম সুদের হারে প্রথমে এক লক্ষ ও পরে দু’লক্ষ টাকার ঋণ পাবেন।

তিনি আরও জানান, গরিবের ছেলে মোদি আপনাদের সেবায় সদা তৎপর। অদূর ভবিষ্যতে কারিগরি প্রশিক্ষণ, প্রযুক্তি এবং সেই সংক্রান্ত সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই কারণেই ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা’ প্রকল্পের সূচনা।

এদিন নয়া দিল্লির দ্বারকায় আন্তর্জাতিক কনভেনশন এবং এক্সপো সেন্টার যশোভূমির উদ্বোধন করেন মোদি।

অন্যদিকে 'পিএম বিশ্বকর্মা' প্রকল্প নিয়ে প্রচারে নেমেছে বিজেপি নেতৃত্ব। জানান, জন্মদিনের উপহার স্বরূপ দেশের অনগ্রসর কারিগর সমাজকে এই উপহার দিলেন মোদি। তবে বিরোধীদের মতে, নির্বাচনে ওবিসি সমাজের সমর্থন নিশ্চিত করতেই এই প্রকল্পটিকে হাতিয়ার বানাচ্ছে শাসকদল।

কী সুবিধা পাওয়া যাবে এই স্কিমে

১. PM বিশ্বকর্মা যোজনার অধীনে সমস্ত শিল্পী ও কারিগরদের নিম্নলিখিত সুবিধাগুলি দেওয়া হবে:

 

2. প্রথম পর্যায়ে ১ ,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ - ৫ শতাংশ হারে সুদ।

 

3. দ্বিতীয় পর্বে ২,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ৫ শতাংশ হারে সুদ দেবে সরকার।

 

4. স্কিল ট্রেনিংও দেওয়া হবে।

 

5. বৃত্তি হিসাবে প্রশিক্ষণের সময় প্রতিদিন ৫০০ টাকা দেওয়া হবে।

 

6. অগ্রিম টুল কিট কেনার জন্য ১৫,০০০ টাকা দেওয়া হবে শিল্পীদের।

 

7. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র এবং পরিচয়পত্রও দেওয়া হবে।

 

8. ১ম ধাপের ঋণের মেয়াদ ১৮ মাস।

 

9. 2য় পর্বের ঋণের মেয়াদ ৩০ মাস।

 

10. টাকা ফেরতের ক্ষেত্রে প্রতি ডিজিটাল লেনদেনে ১ টাকা করে ইনসেনটিভ দেবে সরকার।

 

এতে কারা লাভবান হবেন ?

 

1 কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে মাছের জাল প্রস্তুতকারক।

 

2. দর্জি।

 

3. ধোপা।

 

4. মালা প্রস্তুতকারক

 

5. নাপিত।

 

6. পুতুল এবং খেলনা প্রস্তুতকারক (প্রচলিত)

 

7. ঝুড়ি/ মাদুর  প্রস্তুতকারক

 

8. রাজমিস্ত্রি

 

9. মুচি (চর্মকার)/ জুতোর কারিগর।

 

10. ভাস্কর (মূর্তিকার, স্টোন কার্ভার),

 

11. কুমার।

 

12. স্বর্ণকার।

 

13. হাতুড়ি এবং টুল কিট প্রস্তুতকারক।

 

14. কামার।

 

15. নৌকা নির্মাতা।

 

16. কাঠমিস্ত্রি