পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্ধব ঠাকরেকে নকল করছেন, বললেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। আসলে ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বলে, সেদিন নাসিকের কালারাম মন্দিরে মহা আরতি করার কথা জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে। আর তার আগেই শুক্রবার হঠাৎ করে ওই মন্দিরে যান প্রধানমন্ত্রী। এসব দেখে সঞ্জয় রাউত বলেন, এতদিন কালারাম মন্দিরে যাওয়ার কোনও ইচ্ছা ছিল না প্রধানমন্ত্রীর।
কিন্তু যেইমাত্র উদ্ধব সেখানে যাওয়ার কথা বলেছেন, বিজেপি সেটা শুনে প্রধানমনন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে কালারাম মন্দিরে।আরও পড়ুন:
এরপর টিপ্পনি করে সঞ্জয় বলেন, গত বছরের ৩ মে থেকে জ্বলছে মণিপুর। শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি জ্বালানো হয়েছে।
আর সেই আগুন এখনও জ্বলছে। কিন্তু একবারও মণিপুরের মাটিতে পা রাখেননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে এবার মণিপুরে নিয়ে যাওয়ার উপায় খুঁজে পেয়েছি।আরও পড়ুন:
মণিপুরে ছোট্ট একটা রাম মন্দির আছে।
আমরা ওখানে পুজো দিতে যাব। আমার দৃঢ় বিশ্বাস, উদ্ধব ঠাকরে সেখানে যাওয়ার কথা ঘোষণা করলে প্রধানমন্ত্রীও মণিপুর চলে যাবেন। সঞ্জয় রাউতের মতে, উদ্ধবের পদাঙ্ক অনুসরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আরও পড়ুন:
উল্লেখ্য, কালারাম মন্দিরও একটি রাম মন্দির। সেখানে রামের কালো রঙের মুর্তি আছে বলেই এমন নামকরণ। বনবাসে থাকার সময় বেশ কিছুদিন ওই এলাকায় অবস্থান করেছিলেন লর্ড রাম, সীতা ও লক্ষণ। সেই বিশ্বাসে ওই মন্দির নির্মিত হয়েছিল।
আরও পড়ুন: