১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘পল্টুরাম’ নীতীশ, ফের ভাঙবে নীতীশ-এনডিএ জোট, ভবিষৎবাণী প্রশান্ত কিশোরের

পাটনা, ২৮ জানুয়ারি: আগামী বিহার বিধানসভা নির্বাচনের আগেই নীতীশের সঙ্গে বিজেপির এনডিএ জোট ভেঙে যাবে বলে চাঞ্চল্যকর দাবি করলেন ভোট প্রকৌশলী প্রশান্ত কিশোর। তিনি আরও দাবি করেছেন, “বিজেপির প্রতি ক্ষুদ্ধ হয়ে প্রায় দেড় বছর আগে এনডিএ ছেড়েছিল নীতীশ কুমার। তাঁর সঙ্গেই পুনরায় জোট বাঁধল বিজেপি। এর জন্য পদ্ম শিবিরকে বিশাল মূল্য চোকাতে হবে।” রবিবার জন সুরাজ কর্মসূচিতে অংশ নিয়ে বেগুসরাই জেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেন, “নীতীশ কুমারের ইন্ডিয়া জোট ছাড়া নিয়ে অবাক হওয়ার কিছু নেই। আমি আগেই বলেছিলাম তিনি ইন্ডিয়া জোটে যোগ দিলেও শেষ পর্যন্ত জোটের সঙ্গে থাকবেন না।” বিজেপিকে কটাক্ষ করে ভোট কৌশলী বলেন, আজকের ঘটনা প্রমাণ করে দিচ্ছে নীতীশ যদি ‘পল্টুরাম’ হন, তাহলে মোদী-শাহ এর আলাদা নন।

আরও পড়ুন: প্রশান্ত কিশোরের পূর্বাভাস ভরাডুবি, বিহার ভোটে মুখ থুবড়ে জন সুরাজ

বিজেপি এবং জেডি (ইউ) এর হয়ে ভোটের ময়দানে প্রকৌশলীর কাজ করেছেন প্রশান্ত কিশোর। তাঁর বক্তব্য, আগামী নির্বাচনে বিজেপির পক্ষে সাধারণ ভোটারদের বোঝানো কঠিন হয়ে উঠবে। নীতীশ বিজেপি শিবিরে যোগদানের ফলে প্রশ্নের মুখেও পড়তে হবে। প্রশান্ত কিশোর ভবিষৎবাণী করে দিয়ে বলেন, “আমার এই ভবিষৎবাণী ভুল প্রমাণিত হল, তখন আপনারা আমাকে বলবেন। আগামী ২০২৫ বিহার বিধানসভা নির্বাচনের আগেই নীতীশের এনডিএ জোট ভেঙে যাবে। অথাৎ বিধানসভা নির্বাচন পর্যন্ত জোট স্থায়ী হবে না।”

আরও পড়ুন: বিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলে তবেই থামব: প্রার্থীদের ভয় দেখানো নিয়ে হুঙ্কার পিকের

আরও পড়ুন: ১৫০টির বেশি আসন পাবে জন সুরাজ পার্টি: ভোটের আগে বড় দাবি পিকের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

রাত পোহালেই ভোট, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বাংলাদেশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘পল্টুরাম’ নীতীশ, ফের ভাঙবে নীতীশ-এনডিএ জোট, ভবিষৎবাণী প্রশান্ত কিশোরের

আপডেট : ২৮ জানুয়ারী ২০২৪, রবিবার