১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু দেড় বছরের শিশুর

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রবিবার জয়নগরে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটলো দেড় বছরের এক শিশুর। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। রবিবার জয়নগর থানার শ্রীপুর ঘোষ পাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে দেড় বছরের এক নাবালকের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটে। জয়নগর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর থানার শ্রীপুর ঘোষ পাড়ার অনিদ্র ঘোষ ও সুজাতা ঘোষের দেড় বছরের এক শিশু বাড়িতে ছিল। তাঁর বাবা ক্যাটারিং সংস্থার কাজে বাইরে গিয়েছিল এবং মা সুজাতা তাঁর সাত বছরের মেয়ের কাছে ছেলেকে রেখে বাড়ির বাইরে খাবার জল আনতে গিয়েছিল। আর ফিরে এসে ছেলেকে না পেয়ে খোঁজাখুজি করতে করতে বাড়ির পিছনে একটি পুকুরে ছেলের দেহ ভাসতে দেখে। আর তাঁর পরেই তড়িঘড়ি পুকুর থেকে দেহ তোলা হয়।

আরও পড়ুন: এসআইআরের হয়রানির প্রতিবাদে জয়নগরের বামনের চকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এলাকার মানুষ

আরও পড়ুন: ভয়াবহ আগুন জয়নগরে, তবে হতাহতের কোনো খবর নেই
ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু দেড় বছরের শিশুর

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, রবিবার