১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আনন্দকে পিছনে ফেলে এক নম্বরে প্রজ্ঞানানন্দ

পুবের কলম ওয়েব ডেস্ক : কেরিয়ারে প্রথম বারের জন্যে ভারতের এক নম্বর দাবাড়ু হলেন রমেশবাবু প্রজ্ঞানানন্দ। মঙ্গলবার রাতে টাটা লিটল মাস্টার্স দাবা প্রতিযোগিতায় ডিং লিরেনকে হারিয়ে, পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে পিছনে ফেলে দেশের এক নম্বর দাবাড়ু হলেন প্রজ্ঞানানন্দ।১৮ বছরের এই বিস্ময় দাবাড়ুর রেটিং পয়েন্ট এখন ২৭৪৮.৩। অন্যদিকে আনন্দের পয়েন্ট ২৭৪৮। অর্থাৎ অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রজ্ঞানানন্দ।

এ দিকে ডিংকে হারানো নিয়ে প্রজ্ঞানানন্দ বলেন, ” ডিং বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। আমি শুরু থেকেই ওকে চাপে রাখার চেষ্টা করেছি। এর ফলে ও একাধিক ভুল করেছে। যে কোনও প্রতিযোগিতায় বিশ্বের সেরা খেলোয়াড়দের হারানোর আনন্দই আলাদা। আমি খুব খুশি।”

ট্যাগ :
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আনন্দকে পিছনে ফেলে এক নম্বরে প্রজ্ঞানানন্দ

আপডেট : ১৭ জানুয়ারী ২০২৪, বুধবার