পুবের কলম প্রতিবেদক: খিদিরপুর বাজারসহ সাম্প্রতিককালের একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তার সঙ্গে প্রোমোটিং রাজের কোনও সম্পর্ক নেই। বৃহস্পতিবার বিধানসভায় একথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার সুজিত বসু খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে তার সমালোচনা করেন। মন্ত্রী এদিন বিবৃতি দিয়ে জানান, অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা সামলাতে তাঁর দফতরের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার খিদিরপুর বাজারের অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগর উত্তরে এই বিবৃতি মন্ত্রী ফিরহাদ হাকিম।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক কালে রাজ্যে বেশ কয়েকটি বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার জন্য তিনি অপরিকল্পিত নগারায়ণ এবং সাধারণ মানুষের সচেতনতার অভাবকই দায়ী করেন। তবে এইসব ঘটনার সঙ্গে প্রোমোটিংয়ের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মন্ত্রী। বরং ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের তরফে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হচ্ছে। তিনি বলেন, অগ্নিকাণ্ড রুখতে একটি কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি অগ্নিকাণ্ডে লাগাম দিতে মান্য কার্যবিধি তৈরি করবে।আরও পড়ুন:
রাজ্যে ডেঙ্গির প্রকোপও আগের তুলনায় অনেকটাই কমেছে বলে দাবি করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ২০২৩ সালের তুলনায় চলতি বছরে ডেঙ্গি ৪০ শতাংশ কমেছে। মন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে ৬৯১৬ জন সদস্য বিশিষ্ট ডেঙ্গি প্রতিরোধ বাহিনী কাজ করছে। ফলে ডেঙ্গির সংক্রমণ এখনও সেভাবে দেখা যায়নি কলকাতায়।