পুবের কলম ওয়েবডেস্কঃ  মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি বেসরকারি হাসপাতালে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী থেকে হাসপাতালের কর্মীদের মধ্যে। হাসপাতালটি ভবনটি কালো ধোঁয়ায় ভরে যায়।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ ও গুরুতর জখমদের মাথা পিছু ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।

সোমবার দুপুরে জব্বলপুরের দামোহ নাকা শিবনগর এলাকার নিউ লাইফ মাল্টিস্পেশালিটি হাসপাতালে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল। তড়িঘড়ি শুরু হয় আগুন নেভানোর কাজ।

নিজেদের প্রাণ বাঁচাতে কার্যত হুলুস্থুল শুরু হয়ে হাসপাতাল চত্বরে।

দমকল সূত্রে খবর, হাসপাতাল থেকে বের হওয়ার একটিই রাস্তা থাকায় অনেকেই ভিতরে আটকে পড়েন। তারই মধ্যেই বিধ্বংসী আকার ধারণ করে এই আগুন। আগুন নিয়ন্ত্রণ কার্যত হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। যার জেরে খবর দেওয়া হয় বিদ্যুৎ বিভাগে। তারপর হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এরপর প্রায় ১ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী একটি ট্যুইট করে জানান, রাজ্যের মুখ্যসচিব সমস্ত ঘটনার উপর নজর রেখেছেন। জোরকদমে উদ্ধারকাজ চলছে। মধ্যপ্রদেশ সরকার শোকাহত পরিবারের পাশে আছে'। মুখ্যমন্ত্রী আরও জানান, মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ ও গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে। পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুনা জানান, সোমবার গোহালপুর থানার চণ্ডাল ভাটা এলাকার নিউ লাইফ মাল্টি স্পেশালিটি হাসপাতালে হঠাৎ আগুন লাগে। ঘটনাস্থলে দমকল থেকে প্রশাসনের আধিকারিক উপস্থিত হন। সিএসপি জব্বলপুর অখিলেশ গৌর জানান, নিউ লাইফ মাল্টি স্পেশালিটি হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।