পুবের কলম, ওয়েবডেস্কঃ হিজাব বিতর্কে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। কর্নাটকের উদুপি থেকে শুরু হওয়া বিতর্কের আঁচ ক্রমশ গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। এখনও এই বিতর্কের অবসান ঘটেনি। কর্নাটকের রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেছে এই মামলা। তবে এবার পোশাক বিতর্কে নাম জড়াল এই রাজ্যের। ঘটনার সূত্রপাত টর্ন বা ছেড়া জিনস পরা নিয়ে। এই পোশাক বিতর্কে নাম জড়িয়েছে কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের।
সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। কেউ টর্ন জিনস বা ছেঁড়া জিনস পরে কলেজে আসলেই টিসি দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গত ২৩ মার্চ কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে এই নির্দেশিকা শুধু কলেজ পড়ুয়াদের জন্য নয়। কলেজ কর্মীদেরও এই নিয়ম মেনে চলতে হবে। কলেজের অধ্যক্ষের তরফ থেকে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছেঁড়া কোনও পোশাক পরে কলেজে প্রবেশ করা যাবে না। বিশেষত ছেঁড়া বা টর্ন প্যান্ট পরে কলেজে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, এই ধরনের পোশাক ভদ্র নয়। এরকম পোশাক পরে কলেজে প্রবেশ করলেই টিসি দেওয়া হবে পড়ুয়াদের। এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ পূর্ণ চন্দ্র মাইতি জানিয়েছেন, কলেজের পক্ষে ওই ধরনের পোশাক শোভনীয় নয়। তাই এই নির্দেশিকা জারি করা হয়েছে। অনেক সময়ে ছেঁড়া জিনস পরে কলেজ পড়ুয়াদের আসতে দেখা গেছে। তাঁর ঘরেও প্রবেশ করেছিলেন কেউ কেউ। এই ধরনের পোশাককে কখনই ভদ্র পোশাক বলে মনে হয়নি। তাঁর নিজের ছেলে ও মেয়েও ওই কলেজেই পড়াশোনা করেন। অধ্যক্ষ পূর্ণ চন্দ্র মাইতি জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন অনেকেই। কেউ বিরোধিতা করেননি। অধ্যক্ষ বলেন, পোশাক প্রত্যেকের পছন্দ মতো পরতে পারেই। তবে ফ্যাশন’ বাইরেই থাকা উচিত, কলেজের মধ্যে কোনও প্রয়োজন নেই। নির্দেশিকা না মানা হলে অভিভাবককে ডেকে কলেজ থেকে বহিষ্কার করবেন বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, কর্নাটকে হিজাব পরা নিয়ে বিতর্কে মুখে পড়তে হয় একদল পড়ুয়াকে। মামলা আদালত পর্যন্ত গড়ায়। এমনকী যেসব পরীক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় দেয়নি, তারা আর পরীক্ষায় বসতে পারবে না বলে জানিয়ে দেন কর্ণাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বি সি নাগেশ।পোশাক বিতর্কে কলকাতাঃ ফ্যাশন বাইরে, কলেজের মধ্যে ছেঁড়া জিনস পরলেই টিসি
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
২৬ মার্চ ২০২২, ০৯:১১
আরও খবর
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
বজবজে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, মৃত ১ নাবালক
বোমাবর্ষণের মধ্যেও ভাঙছে না শাসনব্যবস্থা, ইরানে সরকার পতনের আশঙ্কা নেই, বলছে রিপোর্ট
ভারত-চিনসহ ১৬ দেশের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি, তদন্তের নির্দেশ ট্রাম্পের
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রমজানে ১২ দিন বন্ধ আল-আকসা, ইসরাইলের বিরুদ্ধে ৮ দেশের তীব্র নিন্দা
রমজানে ১২ দিন বন্ধ আল-আকসা, ইসরাইলের বিরুদ্ধে ৮ দেশের তীব্র নিন্দা
সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত জানাল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত মার্কিন রাষ্ট্রপতির
সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত জানাল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত মার্কিন রাষ্ট্রপতির
অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি! সরকারি চাকরির পরীক্ষায় গাফিলতির অভিযোগ পরীক্ষার্থীর
অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি! সরকারি চাকরির পরীক্ষায় গাফিলতির অভিযোগ পরীক্ষার্থীর
নয়ডায় মিটার তৈরির কারখানায় বিধ্বংসী আগুন: দগ্ধ অন্তত ২৬, কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
নয়ডায় মিটার তৈরির কারখানায় বিধ্বংসী আগুন: দগ্ধ অন্তত ২৬, কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর