পুবের কলম, ওয়েবডেস্ক: বুলডোজারের শিকার এবার মুসলিম সাংবাদিক। সরকারি জমি দখলের অভিযোগে জম্মুতে গুঁড়িয়ে দেওয়া হলো গুলাম কাদির দাইং নামের এক সাংবাদিকের বাড়ি। জানা গিয়েছে, প্রায় ৩৫ বছর আগে কাশ্মীর উপত্যকার ডোডার ভালেসা থেকে জম্মুর নারওয়ালে চলে এসেছিলেন মুসলিম সাংবাদিক। সেখানে কিছুটা জমি কিনে একতলা বাড়ি করেছিলেন তিনি। গুলাম বলেন, ‘আমার বড় ছেলের বয়স তখন মাত্র ১২।
কিন্তু ও ছিল অনেকটা লম্বা ও স্বাস্থ্যবান। যে কোনও সময় জঙ্গিরা ওকে নিজেদের দলে ধরে নিয়ে যাবে, এই ভয়ে পালিয়ে এসেছিলাম।’আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিকে গুলামের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর হিন্দু প্রতিবেশী কুলদীপ শর্মা।
নিজের জমি থেকে প্রায় এক কাঠা জমি তিনি দান করেছেন বৃদ্ধ প্রতিবেশীকে। তাঁর কথায়, ‘আমি আমার ভাইকে আশ্রয়হীন হতে দেব না। জেডিএ ওর তিন মার্লা (পাঁচ মার্লায় এক কাঠা) জমি কেড়ে নিয়েছে। আমি গুলামকে পাঁচ মার্লা জমি দিয়েছি। ওরা এখানেই থাকবে।’