পুবের কলম ওয়েবডেস্ক: কসবার আইন কলেজের পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য তথা দেশ। ২৫ জুন আইনের কলেজের ভিতরে প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। তারপর দিন আর্থাৎ বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের হয়। সেদিনই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

সরকারি কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ ও নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

রবিবার বিকালে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর।

ছবি সন্দীপ সাহা

গড়িয়াহাট থেকে হাজরা মোড় পর্যন্ত মশাল মিছিল করা হয়।

তবে হাজরা মোড়ে পৌঁছোনোর আগে লেক মলের কাছে মিছিল আটকে দেয় পুলিশ।

[caption id="attachment_145465" align="alignnone" width="1280"] ছবি সন্দীপ সাহা[/caption]

ডক্টর প্ল্যাটফর্ম ছাড়া বিভিন্ন সংগঠন এতে অংশগ্রহণ করে। এছাড়া নাগরিক সমাজের ব্যানারেও এদিন মিছিল হয়। মিছিলে ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

[caption id="attachment_145468" align="alignnone" width="1280"] ছবি সন্দীপ সাহা[/caption]