digha jagannath dham: দুপুর ৩ টে নাগাদ সবার জন্য খুলে যাবে দিঘার জগন্নাথ মন্দির
পুবের কলম,ওয়েবডেস্ক: digha jagannath dham... আর কিছুক্ষণের মধ্যেই দ্বারোদঘাটন। জনগণের উদ্দেশে খুলে দেওয়া হবে জগন্নাথ মন্দির। এই ঘটনার মধ্য দিয়ে বদলে যাবে বাংলার সমুদ্রসৈকত শহর দিঘার পরিচয়। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব শহরজুড়ে।আরও পড়ুন:
(digha jagannath dham) আজ বেলা আড়াইটে থেকে অনুষ্ঠান শুরু হয়। দুপুর ৩টের সময় মন্দিরের দ্বারোদঘাটন করা হবে। তারপরে ৫ মিনিটের জন্য মন্দির খুলে দেওয়া হবে সবার জন্যে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
আরও পড়ুন:
২০১৮ সালে পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে দিঘায় জগন্নাথ মন্দির (digha jagannath dham) তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। করোনা অতিমারির সময় মন্দিরের কাজ বন্ধ ছিল। করোনার পর ফের কাজ শুরু হয়। রাজস্থান থেকে প্রায় ৮০০ জন কারিগর আনা হয়েছিল।