পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন দিনহাটার এক প্রবীণ ব্যক্তি। তাঁর নাম খাইরুল সেখ (৭০), কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় নামের বানান ভুল থাকার আতঙ্কে তিনি ঘাস মারার ওষুধ পান করেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
চিকিৎসাধীন খাইরুল জানান, তাঁর পরিচয়পত্রে নাম খাইরুল সেখ হলেও ২০০২ সালের ভোটার তালিকায় নাম লেখা হয়েছে “খয়রু সেখ”। এই নামের বিভ্রান্তিই তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।