পুবের কলম,ওয়েব ডেস্ক: ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ( হু) আগাম সতর্ককতা দিয়েছে এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়বে। সেই নিয়ে আগাম সতর্ক বার্তাও পাঠিয়েছে স্বাস্থ্য দফতরে। এবার হু-এর পরামর্শ অনুসারে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে গাইডলাইন পাঠালো রাজ্য স্বাস্থ্য দফতর। বর্ষার শুরুতে যখন রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন অনেকেই, তখন প্লেটলেট ঘাটতি ঠেকাতে এই নিদান দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, ইতিমধ্যে সেই গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে ২৭ জেলা ও স্বাস্থ্য জেলার ৫৭ ব্লাড ব্যাঙ্কে। সঙ্গে বিভিন্ন হাসপাতাল ও মুখ্য স্বাস্থ্য আধকারিকদেরও এই গাইডলাইনের কপি দেওয়া হয়েছে। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, ২৪ ঘন্টা ফিভার ক্লিনিকগুলোকে খোলা রাখতে হবে। পাশাপাশি ২৪ ঘন্টা ল্যাব সার্ভিসও চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে দিনের দিনই টেস্ট করিয়ে রিপোর্ট পান রোগীরা। এর ফলে দ্রুত চিকিৎসাও পাবে রোগীরা। সেই সঙ্গে হাসপাতালের চিকিৎসকদেরও প্রটোকল মেনে ডেঙ্গু-ম্যালেরিয়া চিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুরসভা ও জেলার ব্লকগুলিকে বলা হয়েছে, যেখানে লার্ভা জমতে পারে, তাতে নজর দিতে হবে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তের খবর পেলেই তৎক্ষণাত হাসপাতাল ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। বিশ্ববাসীর উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( হু) জানিয়েছে ডেঙ্গি ফের বড় আকারে ফিরছে! চলতি বছর বিশ্ব জুড়ে ডেঙ্গি-জ্বরে আক্রান্ত হতে পারেন রেকর্ডসংখ্যক মানুষ। এমন সতর্কবার্তাই দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা ‘হু’।
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ জুলাই ২০২৩, ০৯:০৬
আরও খবর
“বিজেপির বিষদাঁত ভাঙবই”, নির্বাচনী মঞ্চ থেকে তীব্র হুঁশিয়ারি মমতার
হরমুজ প্রণালী খুলল ইরান, তবু অবরোধ বজায় রাখার ঘোষণা ট্রাম্পের
ত্রিপুরার এডিসি ভোটে বিজেপির ভরাডুবি, ২৮টির মধ্যে ২৪ আসনে জয় তিপ্রা মথার
ইরানের ওপর বেআইনি হামলায় অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে: এরদোয়ান
দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাতে ব্যর্থ মোদি সরকার, পাস হল না মহিলা সংরক্ষণ বিল
দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাতে ব্যর্থ মোদি সরকার, পাস হল না মহিলা সংরক্ষণ বিল
হরমুজ পার হতে নিতে হবে অনুমতি: ইরানের সামরিক কর্তা
হরমুজ পার হতে নিতে হবে অনুমতি: ইরানের সামরিক কর্তা
লেবাননে যুদ্ধবিরতি: হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত, ঘোষণা ইরানের
লেবাননে যুদ্ধবিরতি: হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত, ঘোষণা ইরানের
ভবানীপুরে মমতার মেগা প্রচার: ৪ দিনে ৯ সভা ও বিরাট পদযাত্রা
ভবানীপুরে মমতার মেগা প্রচার: ৪ দিনে ৯ সভা ও বিরাট পদযাত্রা
‘রাজনৈতিক নোটবন্দি, করবেন না’, লোকসভায় আসন পুনর্বিন্যাস বিল নিয়ে কেন্দ্রকে বিঁধলেন শশী থারুর
‘রাজনৈতিক নোটবন্দি, করবেন না’, লোকসভায় আসন পুনর্বিন্যাস বিল নিয়ে কেন্দ্রকে বিঁধলেন শশী থারুর
হোয়াইট হাউসে ইসরাইল-লেবানন শান্তি বৈঠকের ঘোষণা ট্রাম্পের
হোয়াইট হাউসে ইসরাইল-লেবানন শান্তি বৈঠকের ঘোষণা ট্রাম্পের
সর্বাধিক পাঠিত
বিবেচনাধীন কত নামের নিষ্পত্তি হয়েছে? সুপ্রিম কোর্টকে জানাল হাইকোর্ট
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
হঠাৎ কলকাতায় কেকেআরের পেসার হর্ষিত রানা, জল্পনা ক্রিড়ামহলে
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল-বাবুলরা, তৃণমূলের কতজন?