পুবের কলম,ওয়েবডেস্কঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে আটটি মামলায় জামিন দিয়েছে ইসলামাবাদের একটি সন্ত্রাসবাদবিরোধী আদালত। মঙ্গলবার জামিন চাইতে ইসলামাবাদ যান পাকিস্তানের এই প্রাক্তন প্রধানমন্ত্রী। পরে ইমরান খানের আবেদনের শুনানির সময় আগামী ৮ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করে আদালত। মঙ্গলবারই ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা ন্যাবের সামনে হাজির হন ইমরান। আল-কাদির ট্রাস্ট মামলার তদন্তের জন্য তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল ন্যাব।
সেখানে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। একইদিনে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে এই মামলায় ৩১ মে পর্যন্ত জামিন দিয়েছে আরেকটি আদালত। মঙ্গলবার সকালে বুশরা বিবি আদালতে গিয়ে নিজের জামিন আবেদন করেন।আরও পড়ুন:
শুনানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইমরানের আইনজীবী আদালতকে জানান যে তার মক্কেলের বিরুদ্ধে মোট আটটি মামলা দায়ের করা হয়েছে এবং ইমরান তার সবকটিতে তার স্টেটমেন্ট রেকর্ড করেছেন। পিটিআই প্রধানের কৌঁসুলি ব্যারিস্টার সফদার আদালতের কাছে অনুরোধ করেন যাতে ইমরান খানকে একই দিনে সমস্ত মামলার যুক্তি উপস্থাপনের অনুমতি দেওয়া হয়।
সফদারের বক্তব্যের জবাবে প্রসিকিউটর অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ইমরান ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ দেওয়া সত্ত্বেও তদন্তকারী অফিসারের সামনে হাজির হননি। শুনানি চলাকালীন ইমরান খান আদালতকে বলেন, তাকে হত্যার চেষ্টা চলছে। এমনকি আদালত প্রাঙ্গনেও তাকে হত্যার চেষ্টা হয়েছে।আরও পড়ুন:
তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, যতবার আমি আমার বাড়ি থেকে বের হই, আমি আমার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিই। স্বরাষ্ট্রমন্ত্রী আমার জীবনের ঝুঁকির কথা স্বীকার করেছেন এবং আমি বিশ্বাস করি আমি হুমকিতে রয়েছি।