পুবের কলম ওয়েব ডেস্কঃ এক দশকেরও বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন সারদা কেলেঙ্কারি মামলায় মূল অভিযুক্ত সুদীপ্ত সেন। অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদা কর্তা। জানা যাচ্ছে, তিনি সবকটি মামলায় জামিন পেয়েছেন। ফলে জেল থেকে মুক্তি পাওয়া শুধু সময়ের অপেক্ষা। আইনজীবী মহলের মতে, আগামীকাল তাঁর জেল থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সুদীপ্ত সেনের জামিনের মামলায় রায় ঘোষণা করে।
তাতে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত মেনে চলতে হবে সারদা কর্তাকে। শর্ত হিসেবে, ৫০০০ তাকার বন্ড জমা দিতে হবে। এছাড়াও পাসপোর্ট জমা দিতে হবে। তদন্তে সবরকমের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে সুদীপ্তকে। পাশাপাশি, থানায় গিয়ে নিয়মিত হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁর বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে একাধিক মামলা দায়ের করেছিল। যার মধ্যে সিবিআইয়ের ৭৬ টি মামলায় আগেই জামিন পেয়েছেন সুদীপ্ত। তবে রাজ্য পুলিশের মামলা তাঁর জামিনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই দুটি মামলার এদিন তাঁকে জামিন দিয়েছে হাইকোর্ট। ফলে জেল থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকছে সারদা কর্তার।আরও পড়ুন:
উল্লেখ্য, বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছে সুদীপ্ত।
বারাসাতের ওই দু’টি মামলাতে তিনি জেলবন্দি ছিলেন। ২০১৩ সালের ২৭ এপ্রিল বিধাননগর থানার পুলিশ সুদীপ্তকে সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার করে। সারদা কর্তার বিরুদ্ধে ৩৮৯ টি মামলা ছিল। এদিকে, সিবিআই এই কাণ্ডের তদন্ত হাতে নেওয়ার পর ৭৬ টি মামলার তদন্ত শুরু করে। সবমিলিয়ে ১২ বছর ১১ মাস জেল রয়েছেন তিনি। বর্তমানে সুদীপ্ত প্রেসিডেন্সি জেলে রয়েছেন। দুটি মামলায় জামিন পাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার তাঁর জেল মুক্তি হতে পারে বলে জানিয়েছেন সুদীপ্তর আইনজীবীরা।