পুবের কলম, ওয়েবডেস্ক: জমি নিয়ে বিবাদ। তার জেরেই নিজের বাবা, বোন ও ভাগ্নিকে খুন করল গুণধর ছেলে। কুঠার দিয়ে কুপিয়ে খুন করার পর দেহগুলি কুয়োয় ফেলে দেয় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। সোমবার নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গঙ্গানগর এলাকার একটি গ্রামে। গঙ্গানগরের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) কুলদীপ গুনাওয়াত জানান, রবিবার মুকুন্দ প্যাটেল মউআইমা থানায় তাঁর বাবা, বোন ও ভাগ্নির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন।
সেই সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করেন যে তাঁর দাদা মুকেশ প্যাটেল এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।আরও পড়ুন:
আরও পড়ুন:
অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে কুয়ো থেকে তিনটি দেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুঠারটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মুকেশ প্যাটেলের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুটি কার্তুজও উদ্ধার হয়েছে। এই ঘটনায় মউআইমা থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।