০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন নেইমার

পুবের কলম,ওয়েবডেস্ক: পায়ের চোটে নেইমারের  মরশুম আগেই শেষ হয়ে গেছে। গত ফেব্রুয়ারিতে পিএসজির হয়ে একটি ম্যাচে চোট পান ব্রাজিল তারকা। দোহায় অস্ত্রোপচার করানোর পর এখন চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার। এরই মধ্যে একটা সুখবর দিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা। দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন নেইমার। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির গর্ভে তাঁর সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন ব্রুনা। সামাজিক মাধ্যমে খবরটি প্রকাশ করে তিনি লিখেছেন,  ‘আমরা তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। আমরা তোমার অপেক্ষায় আছি এবং এটাও জানি তুমি আমাদের ভালোবাসা পূর্ণ করতে আসছ, আরও সুখের হবে দিনগুলো।’

তিনি আরো লিখেছেন, ‘তোমার জন্য সুন্দর একটি পরিবার অপেক্ষা করছে। যেখানে তোমার ভাই, দাদা-দাদি এবং আঙ্কেল আন্টিরা তোমাকে অনেক ভালোবাসবে। তুমি সুস্থভাবে এসে আমাদের স্বপ্ন পূর্ণ কর।’

এমন পোস্টে নেইমাত্রর সতীর্থদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ভক্ত-সমর্থকরাও শুভকামনা জানাচ্ছেন। এর আগে নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা। লুকার মা নেইমারের প্রাক্তন প্রেমিকা ক্যারোলিন দান্তেস।

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ: বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, প্রমাণ লোপাটে দেহ কুয়োয়, নৃশংসতা উত্তরপ্রদেশে
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন নেইমার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, বুধবার