পুবের কলম প্রতিবেদক: প্রথমে তারা মেসিকে দলে টানতে চেয়েছিল। পরে কিলিয়ান এমবাপ্পেকে। রেকর্ড অর্থের প্রস্তাব দেওয়া হলেও পিএসজির এই দুই তারকা ফুটবলার সউদি আরবের প্রথমসারির ক্লাব আল হিলালকে ‘না’ করে দিয়েছিল। তবে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার কিন্তু সউদি ক্লাবের বিপুল প্রস্তাব প্রত্যাখান করতে পারেননি। রেকর্ড ১০ কোটি ইউরো দিয়ে নেইমারকে দলে ভিড়িয়েছে তারা।
যার ফলে বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে উঠেছেন নেইমার। শুধু বেশি অর্থ পাওয়া নয়, সউদির এই ক্লাব থেকে এলাহি সুযোগ-সুবিধা পাবেন তিনি।আরও পড়ুন:
জানা গিয়েছে, নেইমার ও তার প্রেমিকার জন্য ২৫ রুমের বিলাস-বহুল প্রাসাদ, ৮টি গাড়ি, প্রাইভেট জেট, বেড়ানো ও হোটেল-রেস্তোরাঁয় খাওয়া-দাওয়ার সব খরচই বহন করবে তার ক্লাব। এর আগে নেইমারকে রিয়াধে উড়িয়ে আনতে বিশ্বের অন্যতম বিলাসবহুল বিমান প্যারিসে পাঠিয়েছিল আল হিলাল। তার পর ব্রাজিল তারকাকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারা।
সূত্রের খবর, নেইমার নাকি এখনও সউদিতে নিজের বাড়িতে ওঠেননি। সাময়িকভাবে উঠেছেন বিলাসবহুল ফোর সিজনস হোটেল অ্যান্ড রিসোর্টে। সেখানে রয়েছে একটি শপিংমল যেখান থেকে নেইমার ও তার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি কিনতে পারবেন নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যাদি। এছাড়া সেখানে রয়েছে স্পা সেন্টার, বড় সুইমিংপুল, স্কোয়াশ খেলার কোর্ট। এই হোটেলের ৪৮তম তলায় ‘কিংডম’ ও ৫০তম তলায় রয়েছে ‘রয়্যাল’।
পুরো রিয়াদ শহর এই দুটি কামরা থেকে দেখা যায়। সেখানে থাকছে ২৪টি রুম। সেখানে থাকছে মরোক্কান বাথ, স্টোন ম্যাসাজ, সনা, জাকুজ্জি ও কম তাপমাত্রার পুল। হোটেলটিতে জিমনেসিয়াম আর টেবিল টেনিস কোর্ট রয়েছে। দুটি বিশাল বলরুম ছাড়াও থাকছে দুটি রেস্টুরেন্ট।আরও পড়ুন: